ভারতে হতে পারে অ্যাশেজ টেস্ট, বড় পরিকল্পনার ইঙ্গিত ক্রিকেট অস্ট্রেলিয়ার

বিশ্ব ক্রিকেটের আর্থিক ভরকেন্দ্র এখন ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে আইসিসি সর্বত্রই ভারতীয় স্পনসরদের একচেটিয়া আধিপত্য। আর সেই সুবিশাল অর্থনৈতিক বাজারের ফায়দা তুলতেই…

cricket-australia-plans-ashes-test-matches-in-india

বিশ্ব ক্রিকেটের আর্থিক ভরকেন্দ্র এখন ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে আইসিসি সর্বত্রই ভারতীয় স্পনসরদের একচেটিয়া আধিপত্য। আর সেই সুবিশাল অর্থনৈতিক বাজারের ফায়দা তুলতেই এবার এক অভাবনীয় ব্লু প্রিন্ট তৈরি করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে অ্যাশেজ সিরিজের এক বা দু’টি টেস্ট আয়োজনের জোরালো ইঙ্গিত দিলেন সিএ-র চিফ এগজিকিউটিভ টড গ্রিনবার্গ। প্রসঙ্গত, আগামী বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচও আয়োজিত হতে চলেছে চেন্নাইয়ে!

Advertisements

আন্তর্জাতিক ক্রিকেট বাণিজ্য এখন কার্যত ভারত নির্ভর। আফগানিস্তান, শ্রীলঙ্কা থেকে শুরু করে আয়ারল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা ভারতীয় সংস্থাগুলির আর্থিক পুষ্টিতেই বেঁচে রয়েছে বহু দেশের ক্রিকেট। সেই সুফল ঘরে তুলতেই বাইশ গজের সবচেয়ে প্রাচীন ও আভিজাত্যের লড়াই অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজকে ভারতের মাটিতে নিয়ে আসতে চাইছে অজি বোর্ড।

   

বিবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে গ্রিনবার্গ স্পষ্ট জানিয়েছেন, বিষয়টি এখন প্রাথমিক স্তরে রয়েছে। ২০২৭ সালের পর এই মেগা প্রজেক্ট দিনের আলো দেখতে পারে। তবে এর জন্য বিসিসিআই এবং ইসিবির পূর্ণ সম্মতির প্রয়োজন। গ্রিনবার্গের মতে, ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লিগের রমরমার যুগে টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এমন যুগান্তকারী পদক্ষেপ জরুরি। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার টেস্ট পরিকাঠামো বিশ্বের মধ্যে অন্যতম সেরা। নিরপেক্ষ ভেন্যু হিসেবে ভারতের মাটিতে অ্যাশেজ আয়োজিত হলে, তা তিন দেশের জন্যই যেমন আর্থিকভাবে লাভজনক হবে, তেমনই লাল বলের ক্রিকেটের জনপ্রিয়তাও নতুন মাত্রায় পৌঁছবে।

আগামী মার্চে মেলবোর্নে প্রথম টেস্টের সার্ধশতবর্ষ উপলক্ষে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি দিন রাতের টেস্ট খেলবে প্যাট কামিন্সরা, যদিও তা অ্যাশেজের অংশ নয়। তবে আগামী দিনে ঠাসা সূচির চ্যালেঞ্জ সামলে যে ভারতের মাটিতেই লাল বলের মহাযুদ্ধ আয়োজনের বীজ বপন করা হচ্ছে, অজি কর্তার এই বক্তব্যে তা কার্যত স্পষ্ট।

Advertisements

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন

Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের

Advertisements