এই আফ্রিকান ডিফেন্ডারকে দলে টেনে চমক চেন্নাইয়িনের

সাইপ্রাসের AL Limassol থেকে ৩১ বছরের লেফট-ব্যাককে আনল ISL-এর Chennaiyin FC, ২০২৭ পর্যন্ত চুক্তিতে নতুন শক্তি পেল রক্ষণ।

chennaiyin-fc-sign-african-defender-emmanuel-manashimwe

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবারের এই নতুন মরসুমের কথা ভেবে বহু আগে থেকেই পরিকল্পনা সাজাতে শুরু করেছিল দল গুলি। নিজেদের পরিকল্পনা অনুযায়ী বহু আগে থেকেই দেশি ও বিদেশি ফুটবলারদের সঙ্গে আলোচনা শুরু করে ছিল দেশের প্রথম সারির দল গুলি।  তবে খুব একটা পিছিয়ে ছিল না দ্বিতীয় ডিভিশনের দল গুলি।

Advertisements

তবে দলবদলের বাজারে স্বাভাবিকভাবেই কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্টের নাম ব্যাপকভাবে উঠে আসতে শুরু করলেও খুব একটা নিশ্চুপ ছিল না আইএসএলের দল গুলি। যেখানে নর্থইস্ট ইউনাইটেডের পাশাপাশি নজর কাড়ে অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)।

   

Also Read | দেড় কোটি টাকার চেক বাউন্স! মহামেডানের সভাপতির পদ খোয়ালেন হুমায়ুন

মাসখানেক আগেই দাপুটে ভারতীয় মিডফিল্ডার ব্রাইসন ফার্নান্দেজকে দলে টেনে চমকে দিয়েছিল দক্ষিণের এই দলটি। চলতি বছরের মে মাসে পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল এই ফুটবলারের। শোনা গিয়েছিল যে সেই সুযোগ কাজে লাগিয়েই তাঁকে নাকি দলে টানতে আগ্ৰহ প্রকাশ করেছিল কলকাতা ময়দানের এক প্রধান। তবে পরবর্তীতে সেই সম্ভবনা কমে আসে অনেকটাই। শেষ পর্যন্ত যোগদান করেন দক্ষিণের এই দলে। এবার এই নয়া দলে নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ থাকবে তাঁর। পাশাপাশি এবার এক আফ্রিকান ডিফেন্ডারকে দলে টানল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব।

Advertisements

Also Read | ফিফার বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা আটকালেন কারা? আলোচনায় দুই মহিলা প্রশাসক

তিনি ইমানুয়েল মানিশিমওয়ে। ভারতের এই ফুটবল ক্লাবে যোগদান করার পূর্বে একাধিক ফুটবল ক্লাবে খেলেছেন এই দাপুটে ফুটবলার। পূর্বে সাইপ্রাসের ফুটবল ক্লাব এএল লিমাসোলের সঙ্গে যুক্ত ছিলেন বছর একত্রিশের এই লেফট ব্যাক। সেখান থেকেই এসেছেন এই ক্লাবে। আগামী ২০২৭ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে চেন্নাইয়িন এফসির‌। নিজেকে কতটা প্রমাণ করতে পারেন সেটাই দেখার।

Advertisements