ঘরের মাঠে দাপুটে জয় চেন্নাইয়ের, আরও চাপে মুম্বই ইন্ডিয়ান্স

১৫৯ রান তাড়া করে সহজ জয় চেন্নাইয়ের। রুতুরাজের অর্ধশতকে ৮ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলে এগোল দল, মুম্বই আরও পিছিয়ে।

chennai-super-kings-beat-mumbai-indians-8-wicket-win-ipl-2026

Kolkata, May 2: ধীরে ধীরে টুর্নামেন্টে ফিরছে চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে মুম্বইকে হারাল সিএসকে। ১১ বল বাকি থাকতেই ৮ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতেছে হলুদ শিবির। এই জয়ের সাথে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এল চেন্নাই এবং মুম্বই রয়ে গেল নবম স্থানেই।

Advertisements

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করে হার্দিক পান্ডিয়ার দল। চেন্নাইয়ের বোলারদের দাপটে কোনো বড় রানের পার্টনারশিপ তৈরি হয়নি মুম্বই শিবিরে। এদিন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক নমন ধীর। তিনি ৩৭ বলে ৫৭ রানের একটি সম্মানজনক ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক রিকল্টন (৩৭)। গত ম্যাচে মারাত্মক রূপ নিলেও আজ আগে ভাগেই উইকেট হারিয়ে বসেন তিনি। এছাড়া কেউ আজ জ্বলে উঠতে পারেননি।

   

Read More: আইএসএল রেফারিং বিতর্কে মুখ খুললেন প্রাঞ্জল, বাংলার সংকট নিয়ে বিস্ফোরক মন্তব্য

জবাবে রান তাড়া করতে নেমে সহজেই জয় ছিনিয়ে নেয় রুতুরাজের দল। যদিও এদিন সেরকম রান পাননি সঞ্জু স্যামসন। মাত্র ১১ রান করেই আউট হন। কিন্তু রানে ফিরেছেন অধিনায়ক রুতুরাজ। তাঁর ৪৮ বলে নট আউট ৬৭ রানের ইনিংস দলকে জয়ের কাছে পৌঁছে দেয়। তাঁকে সঙ্গ দেন সতীর্থ কার্তিক শর্মা। তিনি ৪০ বলে ৫৪ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। এছাড়া অবদান রাখেন উরভিল প্যাটেল (২৪)।

Read More: বাংলার ফুটবলের নতুন বিস্ময়? মুখোমুখি আরএফডিএলের সর্বোচ্চ গোলদাতা তানবীর দে

চেন্নাইয়ের বোলিং আজ প্রশংসনীয়। প্রতিপক্ষের ৩টি উইকেট শিকার করেন অনশুল কম্বোজ। ১টি করে উইকেট ঝুলিতে নিয়েছেন রামকৃষ্ণ ঘোষ এবং জেমি ওভারটন। এছাড়া ২ জনকে সাজঘরে ফেরত পাঠান নুর আহমদ। উল্টোদিকে ৬ জনকে দিয়ে বল করিয়েও কোনো লাভ হয়নি মুম্বই শিবিরের। মাত্র ১টি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ, গাজানফর। বাকি সকলের বল হাতে পারফরম্যান্স গ্রহণযোগ্য নয়।

Advertisements
Advertisements