বিশ্বের তিন শক্তিশালী দেশের বিরুদ্ধে নামার আগে কী বললেন আনোয়ার?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে ভারতীয় ফুটবল দলের অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলি (Anwar Ali)। দেশের প্রথম সারির ফুটবল ক্লাব তথা মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি ইস্টবেঙ্গল…

anwar-ali-india-brazil-uruguay-panama-matches

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে ভারতীয় ফুটবল দলের অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার আনোয়ার আলি (Anwar Ali)। দেশের প্রথম সারির ফুটবল ক্লাব তথা মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি ইস্টবেঙ্গল দলের হয়ে একাধিক ট্রফি জয় করেছেন বছর ছাব্বিশের এই ফুটবলার। গতবার আইএসএলের পর এবার কয়েকদিন আগেই ডুরান্ড কাপ জিতেছেন দলের জার্সিতে। আজ আবার তার জন্মদিন ও বটে। সেই নিয়ে বেশকিছু ঘন্টা আগে নিজের সোশ্যাল সাইটে বিশেষ পোস্ট ও করেছিলেন রক্ষণভাগের এই তারকা। যেখানে শিশুদের সাথে সেলিব্রেশনের ছবি ও পোস্ট করেছিলেন তিনি।

Advertisements

এছাড়াও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থ ফুটবলাররা। তবে এবার সকলের নজরে রয়েছে ব্রাজিলের পাশাপাশি পানামা ও উরুগুয়ের মতো বিশ্বের শক্তিশালী দেশ গুলির সঙ্গে ভারতের আন্তজার্তিক ম্যাচে‌‌। সেই স্কোয়াডে থাকছেন এই ভারতীয় ডিফেন্ডার। সেই নিয়ে যথেষ্ট খুশি আনোয়ার। বিশেষ মাধ্যমে তিনি জানান, ‘ ভারতের জাতীয় দলের একজন ফুটবলার হিসেবে আমি মনে করি বিশ্বের শক্তিশালী দেশ গুলির সাথে আমাদের খেলার সুযোগ পাওয়া নিঃসন্দেহে বাড়তি অভিজ্ঞতা এনে দেবে।’

   

আরও বলেন, ‘ পাশাপাশি এমন ম্যাচ বিশ্বজুড়ে ভারতের ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে ও সহায়তা করবে। এমন উচ্চ মানের দেশ গুলির সাথে ম্যাচ আয়োজন করার জন্য ফেডারেশনে ধন্যবাদ।’ সেইসাথে যোগ করেন, ‘ এই ম্যাচ গুলিতে আমাদের সকলেই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করবে‌। যা দেখে সমর্থকরা গর্বিত বোধ করতে পারে।’ এসবের মাঝেই সকলের নজর থাকবে আগামী মাসের সিএএসের শুনানির দিকে। যেটা নিঃসন্দেহে ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে।

আরও পড়ুন: ৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে Realme P4S 5G, দাম ৩৪,৯৯৯

Advertisements

আরও পড়ুন: মেড ইন ইন্ডিয়ায় ফের ইতিহাস! দেশের সফল মহাকাশ অভিযানে ব্যবহার হচ্ছে দেশীয় সেমিকন্ডাক্টর চিপ

আরও পড়ুন: DRDO র বড় সিদ্ধান্ত! এবার দেশেই তৈরী হতে চলেছে টর্পেডো সাবমেরিন

Advertisements