ঝড়-বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, জারি হলুদ সতর্কতা

কলকাতা: আজ অর্থাৎ বুধবার সকাল থেকেই কলকাতা (Kolkata Rain) এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা৷ ফলে রোদের তেজ কম থাকায় গরমের অস্বস্তি কিছুটা কম…

কলকাতা: আজ অর্থাৎ বুধবার সকাল থেকেই কলকাতা (Kolkata Rain) এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা৷ ফলে রোদের তেজ কম থাকায় গরমের অস্বস্তি কিছুটা কম অনুভূত হয়েছে৷ তবে সন্ধ্যার পর আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে৷ কলকাতার বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷

Advertisements

দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে৷ কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে৷

   

উত্তরবঙ্গেও অনিশ্চয়তা রয়েছে৷ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বজ্রঝড়ের আশঙ্কায় উত্তরবঙ্গের কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ তাই ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে৷ অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে৷ আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে আগামী সপ্তাহ থেকে গরম বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে পুরুলিয়ায়, যেখানে পারদ উঠেছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গে বাগডোগরায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি এলাকায় এখনও তুলনামূলকভাবে ঠান্ডা আবহাওয়া রয়েছে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে।

Advertisements

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার আবহাওয়া তুলনামূলকভাবে শুকনো থাকতে পারে। রবিবার ও সোমবার আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। উত্তরবঙ্গেও সপ্তাহজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisements