WB Health Scheme: রাজ্যের সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর! অক্টোবরের বেতনের সঙ্গেই বাড়বে স্বাস্থ্যবিমার বরাদ্দ

দুর্গাপুজোর আগে জোড়া সুখবর পেলেন বাংলার সরকারি কর্মীরা। সরকারি কর্মচারীদের বহুদিনের স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত দাবি (Health Scheme) মেনে নিল নবান্ন। নবান্নের তরফে এক বিশেষ বিজ্ঞপ্তি…

new benefit for wb state government employees under health scheme , পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য সুখবর, হেলথ স্কিম নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের

দুর্গাপুজোর আগে জোড়া সুখবর পেলেন বাংলার সরকারি কর্মীরা। সরকারি কর্মচারীদের বহুদিনের স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত দাবি (Health Scheme) মেনে নিল নবান্ন। নবান্নের তরফে এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে অক্টোবরের বেতনের সঙ্গেই বাড়বে স্বাস্থ্যবিমার বরাদ্দ বাড়ানো হচ্ছে। জানা গিয়েছে স্বাস্থ্যবিমায় আড়াইগুন বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে। এতে উপকৃত হবেন কয়েক লক্ষ সরকারি কর্মী। অক্টোবর থেকেই এই বরাদ্দ লাগু হবে বলে খবর।

Advertisements

রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা WBHS (West Bengal Government Health Scheme) প্রকল্পের আর্থিক সীমা আড়াই গুণ বৃদ্ধি করেছে। এতদিন পর্যন্ত এই প্রকল্পে রাজ্যের সরকারি কর্মীরা সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পেতেন। নবান্ন জানাচ্ছে সেই সীমা বাড়ে সরাসরি ৫ লক্ষ টাকা করা হয়েছে। পয়লা অক্টোবর ২০২৬ থেকেই তালিকাভুক্ত সব সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা মিলবে। এই সুবিধা পাবেন সব রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।

   

এর আগেই রাজ্য সরকার জানিয়ে ছিল অক্টোবর মাসে ডবল বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা পাবেন কর্মীরা। তার সঙ্গে এই স্বাস্থ্যবীমার বরাদ্দ বৃদ্ধি যেন কর্মীদের জন্য জোড়া সুখবর বয়ে আনল। নবান্ন জানিয়েছিল সেপ্টেম্বর মাসের নিয়মিত বেতনের পাশাপাশি অক্টোবরের বেতন হয়ত আগেই দিয়ে দেবে রাজ্য সরকার। ফলে একসঙ্গে দুমাসের বেতন হাতে পাবেন কর্মীরা। সেই সঙ্গে দেওয়া হবে উৎসব বোনাসও। এই বোনাস যোগ হলে অনেক কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে এক ধাক্কায় প্রায় দ্বিগুণ পরিমাণ টাকা ঢুকবে।

তবে বকেয়া ডিএ-র ব্যাপারে এখনও কিছু জানায়নি রাজ্য। সেই বিষয়ে কিছুটা ক্ষোভ রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। আগাম বেতন এবং বোনাস কর্মচারীদের পুজোর কেনাকাটা ও ভ্রমণের আনন্দকে অনেকটাই নিশ্চিত ও স্বাচ্ছন্দ্যময় করবে। পাশাপাশি চিকিৎসার ক্যাশলেস লিমিট ৫ লক্ষ টাকায় উন্নীত হওয়ায় স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তাও অনেকটাই দূর হবে। যদিও, কিছুটা ডিএ বাড়ালেও কেন্দ্রীয় হারের তুলনায় সেই ফারাক এখনও পুরোপুরি মেটেনি।

Advertisements
Advertisements