স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীকে ভাষণ দেওয়ার প্রস্তাব রাজ্য বিজেপির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরর (CM Suvendu Adhikari) কাছে বিশেষ প্রস্তাব পাঠিয়েছে রাজ্য বিজাপি। সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী আগামী ১৫ আগস্ট রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে…

pmay-100000-houses-west-bengal

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরর (CM Suvendu Adhikari) কাছে বিশেষ প্রস্তাব পাঠিয়েছে রাজ্য বিজাপি। সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী আগামী ১৫ আগস্ট রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব পাঠানো হয়েছে। দল মনে করছে পালাবদলের পর এটা হবে মুখ্যমন্ত্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জন-বার্তা।

Advertisements

বিজেপির তরফে দাবি করা হয়েছে দুদিন আগে এই প্রস্তাব পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কাছে। প্রস্তাবে বলা হয়েছে যে নতুন সরকার গঠনের পর প্রত্যাশা বেড়েছে রাজ্যবাসীর। বিভিন্ন ক্ষেত্রে যেমন – কর্মসংস্থান, শিল্প, পরিকাঠামো, আইনশৃঙ্খলা থেকে প্রশাসনিক সংস্কারে সরকারের অগ্রাধিকার কী হবে, আগামী পাঁচ বছরে কোন পথে এগোতে চায় নতুন প্রশাসন, এগুলো সব মানুষের কাছে পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করছে দল। দলের এক নেতা সংবাদমাধ্যমকে বলেছেন, “এটি শুধু শুভেচ্ছাবার্তা হবে না। নতুন সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক দর্শন তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারে।”

   

প্রস্তাবে বিজেপির বলেছে যে স্বাধীনতা দিবসে সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাই রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দেন। মমতা বন্দ্যোপাধ্যায় গত পনেরো বছরে এই ধরনের কোনও বার্তা রাজ্যবাসীর উদ্দেশে দেননি। নতুন সরকার সেই প্রথা চালু করুক, বলা হয়েছে প্রস্তাবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে কোনও সিদ্ধান্ত জানাননি। এখনও এই বিষয়ে আলোচনা চলছে। কী সিদ্ধান্ত নেন তা আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই নিয়ে আলোচনা চলছে সরকারের শীর্ষ স্তরে।

Advertisements
Advertisements