ভোটার তালিকা বিতর্কে স্বস্তিতে তৃণমূল নেত্রী শশী পাঁজা

কলকাতা: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। খুব শীঘ্রই তাও প্রকাশ হয়ে যাওয়ায় সম্ভাবনা (Election Commission)। চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর এবার সাপ্লিমেন্টারি…

shashi-panja-voter-list-supplementary

কলকাতা: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। খুব শীঘ্রই তাও প্রকাশ হয়ে যাওয়ায় সম্ভাবনা (Election Commission)। চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর এবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার অপেক্ষা। ইতিমধ্যেই প্রশ্ন উঠছে একাধিক। প্রশ্ন কেন ওই তালিকা প্রকাশ না করেই ভোট ঘোষণা করা হল? প্রার্থী তালিকায় নাম আছে, এমন অনেকের নাম এখনও ভোটার তালিকায় ওঠেনি। এমনকী রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাঁজার নামও ছিল না সেই তালিকায়, যা নিয়ে বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই সিপিএম একটি মামলাও করেছে এই প্রশ্ন তুলে। তবে সেই সব কিছুর উত্তর এল ইতিমধ্যেই। অবশেষে এল স্বস্তির খবর।

Advertisements

চূড়ান্ত তালিকায় শশী পাঁজার নাম ছিল না। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর, শশী পাঁজার নিষ্পত্তি হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে জানাল সিইও দফতর। ফলে মনোনয়ন জমা দেওয়ার আগে স্বস্তি পেলেন শশী পাঁজা।

   

চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। প্রকাশের দিন পর্যন্ত যত নিষ্পত্তি হবে, তা প্রকাশ করা হবে। সিইও দফতর সূত্রে খবর, এমন গতিতে নিষ্পত্তি হলে ভোটের আগে কাজ শেষ হয়ে যেতে পারে।

সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসার হিসেবে বিচারকরা নাম নিষ্পত্তির কাজ করছেন। ভোটের দফার আগেই তালিকা প্রকাশ হবে বলে জানা গিয়েছে। সুপ্রিম নির্দেশে ট্রাইব্যুনাল তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে।

Advertisements

কমিশন সূত্রে ইতিমধ্যেই জানা গিয়েছে, অতিরিক্ত তালিকা প্রকাশের জন্য একটি বিশেষ সফ্টঅয়্যার প্রয়োজন। যা তৈরি করার পর আদালতের ছাড়পত্র নিতে হবে। সেই সফ্টঅয়্যারের কাজ চলছে। শেষ হলেই তালিকা প্রকাশ করে দেওয়া যাবে। এর মধ্যে প্রতি দিনই ‘বিবেচনাধীন’ নাম নিষ্পত্তির কাজ করে চলেছেন কলকাতা হাই কোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিক ও বিচারকেরা। জানা যাচ্ছে, যে দিন কমিশন অতিরিক্ত তালিকা প্রকাশ করবে, সে দিন পর্যন্ত যত নামের নিষ্পত্তি হবে, সব নাম ওই তালিকায় রাখা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর সূত্রে খবর, এই গতিতে নিষ্পত্তির কাজ চললে ভোটের আগেই কাজ শেষ হয়ে যেতে পারে।

Advertisements