পরিবহনে বিপ্লব আনতে অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চের সঙ্গে বৈঠকে অর্জুন

কলকাতা: কলকাতার পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ এবং (Kolkata transport)সাধারণ মানুষের উপযোগী করে তুলতে আন্তর্জাতিক সহযোগিতার পথে এগোতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই পরিবহণ দফতরে…

kolkata-transport-australia

কলকাতা: কলকাতার পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ এবং (Kolkata transport)সাধারণ মানুষের উপযোগী করে তুলতে আন্তর্জাতিক সহযোগিতার পথে এগোতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই পরিবহণ দফতরে অস্ট্রেলিয়ার কলকাতায় নিযুক্ত কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং।

Advertisements

বৈঠকে কলকাতার সামগ্রিক পরিবহণ পরিকাঠামোর (Kolkata transport)আধুনিকীকরণের পাশাপাশি ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবার পুনরুজ্জীবন ও উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। কলকাতার পরিবহণ ব্যবস্থার সঙ্গে ট্রামের সম্পর্ক বহু পুরনো। শহরের ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা এই পরিষেবা একসময় কলকাতার রাস্তায় যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যাত্রীসংখ্যা কমা, রাস্তার জায়গার সংকট, রক্ষণাবেক্ষণ এবং পরিকাঠামোগত নানা সমস্যার কারণে ট্রাম পরিষেবা ক্রমশ সীমিত হয়ে পড়েছে।

   

আরও দেখুনঃ রেলে বিপ্লব! ৬ টি নতুন ফ্রেইট লাইন নির্মাণে বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্বে রেল

ফলে আধুনিক প্রযুক্তি ও নতুন পরিকল্পনার মাধ্যমে ট্রামকে কীভাবে ফের কলকাতার পরিবহণ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ করে তোলা যায়, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার সংস্থাগুলির আগ্রহকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজ্য। বৈঠকের পর অর্জুন সিং জানিয়েছেন, অস্ট্রেলিয়ার কয়েকটি সংস্থা কলকাতা এবং গোটা রাজ্যের পরিবহণ পরিকাঠামোকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে তুলতে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

Advertisements

আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নতুন প্রযুক্তি, (Kolkata transport)আধুনিক ব্যবস্থাপনা এবং উন্নত পরিকাঠামো যুক্ত করে কলকাতার পরিবহণ ব্যবস্থাকে ভবিষ্যতের উপযোগী করে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে অস্ট্রেলিয়ার আগ্রহী সংস্থাগুলিকে রাজ্যের বিভিন্ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পরিবহণমন্ত্রী। তাঁর বক্তব্যে স্পষ্ট, বিদেশি সংস্থার জন্য শুধুমাত্র আলোচনার দরজা খোলা নয়, বরং বাস্তব প্রকল্পে তাদের অংশগ্রহণের সুযোগও তৈরি করতে চাইছে রাজ্য।

Advertisements