শনিবার ১৫ অগস্ট ৮০ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা মেট্রোর (Kolkata Metro) পরিষেবায় বেশ কিছু বদল আনা হয়েছে। বদল আনা হয়েছে বিভিন্ন লাইনে মেট্রোর সংখ্যা। কোন লাইনে কটা ট্রেন চলবে তা জেনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে।
জানা যাচ্ছে যে ১৫ অগস্ট অর্থাৎ শনিবার পরিবর্তিত সূচিতে কলকাতা মেট্রোর বিভিন্ন লাইনে পরিষেবা চলবে স্বাধীনতা দিবস উপলক্ষে। ইতিমধ্যেই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষেবার সংখ্যা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কোন লাইনে কত ট্রেন চলবে জেনে নিন-
ব্লু লাইন: মেট্রো কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী ব্লু লাইনে চলবে মোট ১৯৪ টি মেট্রো পরিষেবা। ১৯৪ টির মধ্যে থাকছে ৯৭ টি আপ এবং ৯৭টি ডাউন ট্রেন। তবে প্রথম এবং শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন আনা হয়নি। তাই প্রথম মেট্রো সকাল ৬টায় এবং শেষ মেট্রো চলবে রাত ১০টা ৩৫ মিনিটে।
গ্রিন লাইন: স্বাধীনতা দিবসের দিন গ্রিন লাইনে থাকবে মোট ১৪৮টি পরিষেবা। ১৪৮টির মধ্যে ৭৪টি আপ এবং ৭৪টি ডাউন মেট্রো চলবে। একই থাকছে প্রথম এবং শেষ মেট্রো। সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হয়নি।
ইয়েলো লাইন: অন্য লাইনের মতোই ইয়েলো লাইনে স্বাভাবিক পরিষেবা থাকবে। মোট ৯২টি পরিষেবা থাকবে। এর মধ্যে ৪৬টি আপ এবং ৪৬টি ডাউন মেট্রো চলবে। প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৫টির বদলে ৪টি পরিষেবা হবে।
পার্পল লাইনঃ এই লাইনেও থাকছে স্বাভাবিক পরিষেবা।
অরেঞ্জ লাইনঃ অরেঞ্জ লাইনে চলবে না কোনও মেট্রো। ১৫ অগস্ট অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে বেলেঘাটা রুটে মেট্রো চলবে না।
