ভোটের আগেই গ্রুপ C-গ্রুপ D নিয়োগে বড় ঘোষণা, পরীক্ষার দিনক্ষণ প্রকাশ

এস এসসি (SSC) গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা কবে হবে তা নিয়ে সকল পরীক্ষার্থীদের মধ‌্যেই দেখা গিয়েছিল। অবশেষ সেই সমস‌্যারও সমাধান ঘটতে চলেছে। বিধানসভা…

Group C, Group D Recruitment Exams to Be Held Before Polls; Dates Announced

এস এসসি (SSC) গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা কবে হবে তা নিয়ে সকল পরীক্ষার্থীদের মধ‌্যেই দেখা গিয়েছিল। অবশেষ সেই সমস‌্যারও সমাধান ঘটতে চলেছে। বিধানসভা ভোটের আগেই রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক তাৎপর্য বহন করছে।

Advertisements

বিশেষ করে নবান্নের তরফে রাজ্য স্কুল শিক্ষা দফতরকে (SSC) এই পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী ১ মার্চ গ্রুপ সি এবং ৮ মার্চ গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

   

এসএসসি (SSC) সূত্রে জানা গিয়েছে, ১ মার্চ গ্রুপ সি নিয়োগের লিখিত পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত। অন্যদিকে, গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নেওয়া হবে ৮ মার্চ, দুপুর ১২টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত। দুটি পরীক্ষাই স্কুল স্তরে অনুষ্ঠিত হবে এবং মাধ্যমিক পরীক্ষার আদলে কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষাকেন্দ্র(SSC) হিসেবে রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকার-পোষিত স্কুলকে বেছে নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক, অবজারভার এবং নিরাপত্তারক্ষী মোতায়েন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখা, পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে বসানো, উত্তরপত্র সংগ্রহ ও পরিবহণ সবকিছুই মাধ্যমিক পরীক্ষার মতো নিয়ম মেনেই করা হবে বলে জানানো হয়েছে।

Advertisements

 

Advertisements