মাসের শুরুতেই সোনার বাজারে ধস! কলকাতায় আজকের ২২ ক্যারেট রেট

সোনার দাম (Gold Price) প্রতিদিনই ওঠানামা করছে। কখনও হু হু করে বাড়ছে, আবার কখনও আচমকা ধস নামছে।এই অনিশ্চিত পরিস্থিতিতেই এগোচ্ছে হলুদ ধাতুর বাজার। কিছুদিন আগেই…

gold-market-crashes-at-the-start-of-the-month-todays-22-carat-rate-in-kolkata-revealed

সোনার দাম (Gold Price) প্রতিদিনই ওঠানামা করছে। কখনও হু হু করে বাড়ছে, আবার কখনও আচমকা ধস নামছে।এই অনিশ্চিত পরিস্থিতিতেই এগোচ্ছে হলুদ ধাতুর বাজার। কিছুদিন আগেই এক ধাক্কায় সোনার দাম প্রায় দু’লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছিল। তবে সেই তুলনায় এখন কিছুটা স্বস্তি মিলেছে।

Advertisements

আজ বুধবার, গত কয়েক দিনের তুলনায় সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সোনার দামে (Gold Price)। কলকাতার বাজারেও এর প্রভাব স্পষ্ট। ২২ ও ২৪ ক্যারাট সোনার বর্তমান দামে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, অনেকেই এই দামকে এখনও তুলনামূলকভাবে গ্রহণযোগ্য বলেই মনে করছেন।

   

অন্যদিকে, দেশের অন্যান্য বড় শহরগুলিতেও সোনার দামে প্রায় একই প্রবণতা দেখা যাচ্ছে। দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে এক লক্ষ ৩৫ হাজার ১৫০ টাকা। সেখানে ২৪ ক্যারাট সোনার দাম ১০ গ্রামে এক লক্ষ ৪৭ হাজার ৪৩০ টাকা। মুম্বইতেও প্রায় একই ছবি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৩৫ হাজার টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম এক লক্ষ ৪৭ হাজার ২৮০ টাকা।

বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে সোনা কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকা উচিত। যাঁরা দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবছেন, তাঁদের জন্য এই সময়টা খারাপ নয়। তবে একসঙ্গে বড় অঙ্কের টাকা বিনিয়োগ না করে ধাপে ধাপে কেনাকাটা করাই বুদ্ধিমানের কাজ। এতে বাজারের ওঠানামার ঝুঁকি অনেকটাই কমানো যায়।

Advertisements
Advertisements