চন্দ্রনাথ খুনে পুলিশের ভূমিকায় তোপ দিলীপের, গণতন্ত্র নিয়েও প্রশ্ন

মধ্যমগ্রাম হত্যাকাণ্ড ঘিরে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব দিলীপ ঘোষ। পুলিশের নিষ্ক্রিয়তা ও বাংলার গণতন্ত্র নিয়ে তুললেন একাধিক প্রশ্ন।

bjp-first-candidate-list-west-bengal-assembly-election-suvendu-adhikari

কলকাতা: রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ বৃহস্পতিবার তিনি প্রশ্ন তুলেছেন, বাংলায় আদৌ গণতন্ত্র ছিল কি না। একইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কথায় আদালতে যাওয়ার প্রবণতা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন।

Advertisements

এদিন সংবাদমাধ্যমের প্রশ্লের উত্তরে তিনি বলেন, “বাংলায় গণতন্ত্র কখনও সত্যিই ছিল কি? এত বড় বাহিনী ডাকা হল কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আদালতে ছোটেন কেন?” তিনি আরও বলেন, “অখিলেশ যাদব আগেও এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে চলে গিয়েছিলেন। এখন আর কী বাকি আছে?”

   

আরও পড়ুন:  বাংলায় অপরাধে এগিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা! রিপোর্টে চাঞ্চল্য

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড নিয়ে দিলীপ ঘোষ অত্যন্ত ক্ষুব্ধ। তিনি বলেন, “যারা আগেও হিংসা করেছে, তারাই আবার করছে। আমাদের কর্মীরা খুন হচ্ছেন। পুলিশ একেবারে নিষ্ক্রিয় হয়ে বসে আছে। পুলিশ যদি সক্রিয় থাকত, তাহলে এসব ঘটনা ঘটত না।” তিনি আরও বলেন, “পুলিশকে তাদের দায়িত্ব পালন করতে হবে। তারা যেভাবে কাজ করার কথা, সেভাবে করছে না।”

গতরাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ খুন হওয়ার ঘটনায় রাজ্যজুড়ে উত্তেজনা বেড়েছে। বিজেপি এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক বলে অভিহিত করেছে। দিলীপ ঘোষের বক্তব্যে স্পষ্ট, বিজেপি তৃণমূল সরকারের আমলে আইনশৃঙ্খলার অবনতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছে। তিনি বলেছেন, ১৫ বছরের তৃণমূল শাসনকে “মহা-জঙ্গল রাজ” বলে আখ্যায়িত করে বিজেপি এখন গুন্ডাদের বিরুদ্ধে “ক্লিনজিং” অভিযান শুরু করবে।

Advertisements

আরও পড়ুন: জামাত সমর্থন-সিমির সাথে যোগ! চন্দ্রনাথ খুনে টিকছে না তৃণমূলের প্রহসন

দিলীপ ঘোষের এই বক্তব্য বিজেপির আক্রমণাত্মক প্রচারের অংশ বলে মনে করা হচ্ছে। দল দাবি করছে, ভোটের পরেও রাজ্যে তাদের কর্মীদের উপর হামলা চলছে এবং পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

ভোট গণনার পরে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসা বেড়েছে। শুভেন্দু অধিকারীর পিএ হত্যাকাণ্ড এই ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছে। পুলিশ তদন্ত চালালেও বিজেপি নেতারা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন। দিলীপ ঘোষের এই আক্রমণাত্মক বক্তব্য রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়েছে।

Advertisements