মিত্র ইনস্টিটিউশনে সাপের আতঙ্ক! প্রথম শ্রেণির পড়ুয়াকে ছোবল

কলকাতা: খাস কলকাতার বুকে ফের সাপের আতঙ্ক! এবার ভবানীপুরের নামী স্কুল মিত্র ইনস্টিটিউশনে (Mitra Institution) এক খুদে পড়ুয়াকে সাপে কামড়ানোর অভিযোগ উঠল। সোমবার সকালে স্কুলের…

কলকাতা: খাস কলকাতার বুকে ফের সাপের আতঙ্ক! এবার ভবানীপুরের নামী স্কুল মিত্র ইনস্টিটিউশনে (Mitra Institution) এক খুদে পড়ুয়াকে সাপে কামড়ানোর অভিযোগ উঠল। সোমবার সকালে স্কুলের প্রাথমিক বিভাগে এই ঘটনা ঘটে। জখম ওই নাবালক প্রথম শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে। ঘটনার পরেই স্কুল চত্বরে এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisements

কীভাবে ঘটল এই ঘটনা?

জানা গিয়েছে, প্রথম শ্রেণির ওই ছাত্রের বাড়ি টালিগঞ্জে। প্রতিদিনের মতোই সোমবারও সে স্কুলে এসেছিল। স্কুল সূত্রে খবর, সকাল সাড়ে ৮টা নাগাদ টিফিন বিরতি চলছিল। সেই সময়েই আচমকা তার ডান হাতে সাপের কামড় লাগে। প্রাথমিক বিভাগের ক্লাস মূলত স্কুলের দ্বিতীয় ও তৃতীয় তলায় হলেও, টিফিনের সময় ছোট পড়ুয়ারা একতলায় নেমে খেলাধুলা করছিল। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে।

   

ঘটনার কথা জানতে পেরেই আর কালক্ষেপ করেননি শিক্ষকরা। ১৫-২০ মিনিটের মধ্যেই ওই পড়ুয়াকে নিয়ে দ্রুত এসএসকেএম (SSKM) হাসপাতালে পৌঁছন তাঁরা।

কেমন আছে ওই পড়ুয়া?

স্কুলের টিআইসি (TIC) সোমা দাস জানিয়েছেন, হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসক দেখে সেটিকে স্নেক বাইট বা সাপের কামড় হিসেবেই চিহ্নিত করেছেন। সঙ্গে সঙ্গেই শিশু বিভাগে প্রাথমিক ওই পড়ুয়াকে ভর্তি নিয়ে চিকিৎসা শুরু হয় এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সে আপাতত ঠিক রয়েছে।

Advertisements

স্কুলে সাপের খোঁজে তল্লাশি

এই ঘটনার জেরে স্কুল চত্বরে তুমুল উত্তেজনা তৈরি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বন দফতরের কর্মীরা (Forest Department)। শুরু হয় সাপের খোঁজ। স্কুল শিক্ষকদের প্রাথমিক অনুমান, একতলার ১৩, ১৪ অথবা ১৫ নম্বর ঘরের আশপাশেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে সাপটি ঠিক কোথা থেকে এল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গোটা বিষয়টি স্পষ্ট করতে স্কুল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। তবে দুপুর পর্যন্ত সাপটির কোনও সন্ধান মেলেনি।

আগামীকাল কি স্কুল খোলা থাকবে?

স্কুলের ভেতরে এখনও সাপটি কোথাও লুকিয়ে রয়েছে কি না, তা নিয়ে স্বভাবতই চরম উদ্বেগে রয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। স্কুলের টিআইসি সোমা দাস বলেন, “২৬-২৭ বছর ধরে চাকরি করছি। এই প্রথম এমন ঘটনা দেখলাম।” আজ সাপ খুঁজে না পাওয়া গেলে আগামীকাল স্কুল বন্ধ থাকবে কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। পড়ুয়াদের স্বার্থে যা নিরাপদ ও ভালো হবে, সেটাই করা হবে।

দিন কয়েক আগেই কলকাতার হেরিটেজ স্কুলে (Heritage School) এক পড়ুয়াকে সাপে কামড়ানোর ঘটনা সামনে এসেছিল। সেই রেশ কাটতে না কাটতেই এবার ভবানীপুরের মতো জনবহুল শহুরে এলাকার স্কুলে এই ঘটনায় অভিভাবকদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আরও বহুগুণ বেড়ে গেল।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

Advertisements