সত্যজিৎ রায় ফিল্ম ইন্সস্টিটিউটে তাণ্ডব, ধুন্ধুমার কাণ্ড

রবিবার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সস্টিটিউট (SRFTI)-এ ধুন্ধুমার কাণ্ড। SRFTI-এ রক্তারক্তি কাণ্ড। জানা যাচ্ছে, তুমুল অশান্তি হয় ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রান্ত’ অনুষ্ঠানে।…

SRFTI

রবিবার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সস্টিটিউট (SRFTI)-এ ধুন্ধুমার কাণ্ড। SRFTI-এ রক্তারক্তি কাণ্ড। জানা যাচ্ছে, তুমুল অশান্তি হয় ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রান্ত’ অনুষ্ঠানে। অনুষ্ঠান চলাকালীন বহিরাগতরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। এমনকী ব্যানার ছেঁড়ার প্রতিবাদ করলে উদ্যোক্তাদেরকে মারধর করা হয় বলে জানা গিয়েছে।

Advertisements

প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করে এক হিন্দুত্ববাদী সংগঠন। পড়ুয়ারা সেই সময় প্রশ্ন তোলে যে কেন প্রতিষ্ঠানের ভিতর এই অনুষ্ঠান করা হবে? এরপর কথাকাটাকাটি শুরু হয় দুই পক্ষের মধ্যে। সেখান থেকে পৌঁছায় হাতাহাতিতে বলে অভিযোগ। উদ্যোক্তারা অভিযোগ করেন যে তাঁদের পোস্টার-ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। পড়ুয়ারা এবং শিক্ষকরা দাবি করেন তারা আক্রান্ত হয়েছেন।

   

সংবাদমাধ্যমকে এক ছাত্রী জানান, “ওঁরা আমাদের ক্যাম্পাসে ঢুকে দেশবিরোধী, নক্সাল, জঙ্গি বলছে। ছাত্রদের মারছে। মেয়েদের গায়ে হাত তুলছে। ছুরি দিয়ে আঘাত করছে। আমাদের বাংলাদেশি বলছে।” অপর দিকে অন্য এক ছাত্র বলেন, “এদের কোনও লজ্জা নেই। এরা আমাদের মারছে। হাত ধরে টেনে বের করে দিয়েছে।” আর এক পড়ুয়া বলেন, “আমাদের ক্যাম্পাসে ঢুকে আমাদের মেরেছে। এটা আমাদের প্রতিষ্ঠান। আমরা এখানে পড়াশোনা করি। ওরা বাইরে থেকে এসে মারছে আর বলছে আমরা জঙ্গি?”

সংগঠনের তরফে দাবি করা হয়েছে যে প্রতিষ্ঠানের হল তারা টাকা বিনিময়ে ভাড়া নিয়েছেন অনুষ্ঠানের জন্য। তারা দাবি করেন যে তারা নিজেদের মতো করেই অনুষ্ঠান করছিলেন। সেই সময় পড়ুয়ারা হামলা চালায় বলে অভিযোগ।

Advertisements

“আমরা টাকা দিয়ে হল বুক করি। হাসপাতালে ইতিমধ্যেই চারজন ভর্তি হয়েছেন। এরা ছাত্র? স্বামী বিবেকানন্দের ছবি ভেঙেছে এরা। সব পড়ুয়ারা নেশাগ্রস্ত ওইখানে, দাবি করেন সংগঠনের এক সদস্য।

Advertisements