বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! ১১ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

কলকাতা: বৈশাখের অগ্নিশর্মা আবহাওয়ার মাঝেই দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ, ২৫ এপ্রিল কলকাতার আকাশ মেঘলা থাকলেও ভ্যাপসা গরম ও দহনজ্বালা থেকে…

Kolkata Weather Update

কলকাতা: বৈশাখের অগ্নিশর্মা আবহাওয়ার মাঝেই দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ, ২৫ এপ্রিল কলকাতার আকাশ মেঘলা থাকলেও ভ্যাপসা গরম ও দহনজ্বালা থেকে এখনই পুরোপুরি মুক্তি মিলছে না। তবে আগামীকাল রবিবার থেকেই বদলে যাবে ছবিটা।

Advertisements

একনজরে আবহাওয়ার আপডেট

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে অত্যধিক আর্দ্রতার কারণে ‘রিয়েল ফিল’ বা অনুভূত তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

   

আজ বিকেলে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও বর্ধমানের মতো জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আগামীকাল ২৬ এপ্রিল (রবিবার) থেকে বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে। বৃষ্টির সময় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, রবিবারের পর থেকে আগামী ৫ দিনে তাপমাত্রা ধাপে ধাপে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

Advertisements

মৎস্যজীবীদের জন্য সতর্কতা Kolkata Weather Update

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তাল হতে পারে সমুদ্র। উপকূলে ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সব মিলিয়ে, আজ সারা দিন চরম অস্বস্তি বজায় থাকলেও আগামিকাল থেকেই ভিজতে চলেছে তিলোত্তমা-সহ গোটা বাংলা।

Advertisements