হঠাৎ অসুস্থ রাজেশ শর্মা! কেমন আছেন অভিনেতা?

কলকাতা: আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। বাংলা ও হিন্দি, উভয় ইন্ডাস্ট্রিতেই তাঁর দাপুটে অভিনয় দর্শকদের মুগ্ধ করে। কিন্তু সম্প্রতি হায়দরাবাদ থেকে…

কলকাতা: আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। বাংলা ও হিন্দি, উভয় ইন্ডাস্ট্রিতেই তাঁর দাপুটে অভিনয় দর্শকদের মুগ্ধ করে। কিন্তু সম্প্রতি হায়দরাবাদ থেকে ফেরার পথে এক অনভিপ্রেত ঘটনায় অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটে। আপাতত দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Advertisements

কীভাবে ঘটল এই ঘটনা?

সূত্রের খবর, সম্প্রতি হায়দরাবাদ থেকে বিমানে ফিরছিলেন অভিনেতা। সেই সময় বিমানের মধ্যে তাঁর পায়ে একটি পোকা কামড়ায়। আপাতদৃষ্টিতে বিষয়টি সাধারণ মনে হলেও, পরবর্তীকালে ওই অংশ থেকেই মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ে। অভিনেতার দীর্ঘদিনের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, যার ফলে সংক্রমণটি দ্রুত শরীরের অন্যান্য অংশে প্রভাব ফেলে। রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তাঁর শ্বাসকষ্টও শুরু হয়। পরিস্থিতি জটিল হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

   

বর্তমানে শারীরিক অবস্থা

অভিনেতার অসুস্থতার খবর নিশ্চিত করেছেন সুদীপা চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, বর্তমানে রাজেশ শর্মার অবস্থা স্থিতিশীল হলেও তাঁর শরীরে বেশ কিছু জটিলতা রয়েছে। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তবে আশার কথা এই যে, তিনি এখন বিপন্মুক্ত।

তৎপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

রাজেশ শর্মার অসুস্থতার খবর পাওয়া মাত্রই উদ্বেগ প্রকাশ করেছেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুদীপার কাছ থেকে অভিনেতার শারীরিক অবস্থার কথা জানতে পেরেই প্রসেনজিৎ নিজে উদ্যোগী হন। তিনি সরাসরি রাজেশ শর্মার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অভিনেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সহকর্মীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রসেনজিৎসহ ইন্ডাস্ট্রির অন্যান্য কলাকুশলীরা।

Advertisements
Advertisements