উত্তরপাড়ার পর বেলাঘাটা, ফের আক্রান্ত কুণাল ঘোষ

ফের আক্রান্ত কুণাল ঘোষ (Kunal Ghosh)। উত্তরপাড়ার পর এবার নিজের বিধানসভা এলাকা বেলেঘাটায় আক্রান্ত হলেন বিধায়ক কুণাল ঘোষ। গতকালের পর আজ ফের তাঁর গাড়ি ভাঙচুর…

Kunal Ghosh

ফের আক্রান্ত কুণাল ঘোষ (Kunal Ghosh)। উত্তরপাড়ার পর এবার নিজের বিধানসভা এলাকা বেলেঘাটায় আক্রান্ত হলেন বিধায়ক কুণাল ঘোষ। গতকালের পর আজ ফের তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। গতকাল শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার সময় উত্তরপাড়ায় তাঁর গাড়ি ঘিরে হামলার অভিযোগ ওঠে। প্রথমে ডিম দিয়ে হামলা, ফের রড দিয়ে গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শনিবারের পর আজ রবিবার ফের তাঁর গাড়ি ঘিরে বাইক বাহিনীর হামলার অভিযোগ তোলেন কুণাল ঘোষ।

Advertisements

ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন কুণাল ঘোষ। ঘটনার তীব্র নিন্দা করলেও ঘটনার সঙ্গে বিজেপি জড়িত নয় বলে দাবি করেন বিজেপি বিধায়ক সজল ঘোষ।

   

বিধায়ক কুণাল ঘোষ অভিযোগ করেছেন যে রবিবার তাঁর গাড়ি ধাওয়া করে হামলা করা হয়। এমনকী হাতুড়ি দিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যমের কাছে একটি অডিও বার্তা পাঠান তিনি। সেখানে তিনি বলেন, “আমার উপর আবার হামলা চালানো হয়েছে। আমি বেলেঘাটায় এক অনুষ্ঠানে ঢুকছিলাম। বাইক বাহিনী ঘিরে আমার গাড়ি চুরমার করে দিয়েছে। সশ্রস্ত্র রিভলবার নিয়ে হাতুড়ি দিয়ে কাচ ভেঙে আমাকে বের করতে যাচ্ছিল। সেখান থেকে কোনও রকমে আমার সহকর্মী চালক ও আমি নারকেলডাঙা থানায় এসে ঢুকেছি। আমি বাঁচতে ঢুকেছি নারকেলডাঙা থানায়। একেবারে বেলাঘাটা থেকে অনুসরণ করেছে বিজেপির গুন্ডা বাহিনী। তারা সশস্ত্র অবস্থায় আসে।”

এই ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ জানান, “ঘটনার তীব্র নিন্দা করছি। কিন্তু, আমার বিশ্বাস ঘটনাস্থলে বিজেপি ছিল না। যে বা যাঁরা করেছে, তাঁদের রাজনৈতিক রং না দেখে পুলিশ গ্রেফতার করুক।” বিধায়ক ও মন্ত্রী তাপস রায় বলেছেন যে দলগত বা ব্যক্তিগতভাবে এই বিষয়টা একেবারেই সমর্থন করে না।

Advertisements
Advertisements