সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগের মরসুমটা খুব একটা ভালো থাকেনি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। আইএফএ শিল্ড ঘরে আসলেও সেবার আর কোনও খেতাব জিততে পারেনি মেরিনার্সরা। যেটা নিঃসন্দেহে হতাশ করেছিল সকল সমর্থকদের। সেই হতাশা কাটিয়ে এবার মরসুমের প্রথম দিকেই কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে সবুজ-মেরুন। সেই ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর প্রত্যেকে। গত শনিবার বিকেলে সামনে এসেছে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের ম্যাচ সূচি। সেই অনুযায়ী আগামী ১২ই অক্টোবর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে মোহনবাগান।
তারপর ১৬ই অক্টোবর দল খেলতে নামবে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। এটিও হতে চলেছে অ্যাওয়ে ম্যাচ। ২৬শে অক্টোবর মোহনবাগানের প্রথম হোম ম্যাচ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে চেন্নাইয়িন এফসি। দিন চারেক পরে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে দল নামবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। এরপর ৫ই নভেম্বর পরবর্তী হোম ম্যাচ। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওডিশা এফসি। সেই ম্যাচ খেলে লম্বা বিরতির পর ২২শে নভেম্বর বাগানের পরবর্তী ম্যাচ। প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। সপ্তাহ খানেকের ব্যবধানে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। যেখানে প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।
ডিসেম্বরের ৫ তারিখ পরবর্তী ম্যাচ। যেখানে লড়াই করতে হবে বারাণসীর ইন্টার কাশীর বিরুদ্ধে। ফের হোম ম্যাচ ৯ই ডিসেম্বর। যেখানে দল লড়াই করবে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। তারপর ১৭ ও ২২শে ডিসেম্বর পর পর দুইটি অ্যাওয়ে ম্যাচ। যেখানে রয়েছে মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া। আগামী ১০ই জানুয়ারি প্রথম লেগের শেষ হোম ম্যাচ। যেখানে কলকাতায় আসবে কেরালা ব্লাস্টার্স ফুটবল দল।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.
