‘সারা শরীর কাচে ভরা’!’ শ্রীরামপুরে যাওয়ার পথে আক্রান্ত কুণাল ঘোষ, ভাঙচুর গাড়ি

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের সভাকে কেন্দ্র করে চরমে রাজনৈতিক উত্তেজনা। সভা শুরুর আগেই উত্তরপাড়ায় আক্রান্ত হলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর গাড়ি লক্ষ্য…

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের সভাকে কেন্দ্র করে চরমে রাজনৈতিক উত্তেজনা। সভা শুরুর আগেই উত্তরপাড়ায় আক্রান্ত হলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হল ইট, লাঠি ও ডিম৷ এই ঘটনায় তৃণমূল নেতার ডান কাঁধে চোট লেগেছে এবং কাচের টুকরোয় তাঁর সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছে বলে জানা গিয়েছে। হামলার পর সরাসরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি সোজা লালবাজার বা ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

Advertisements

কুণাল ঘোষের অভিযোগ ও ক্ষোভ

ঘটনার পরই চরম ক্ষোভ উগরে দিয়ে কুণাল ঘোষ বলেন, “যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারত। গাড়িটা একেবারে চুরমার করে দিয়েছে। আমি মমতার সভায় যাচ্ছিলাম। রাস্তার মাঝে লাঠি-রড নিয়ে একদল লোক দাঁড়িয়েছিল এবং পুরো রাস্তা আটকে দেয়। আমার সারা শরীর কাচে ভরা।” তাঁর অভিযোগ, গাড়ি থামিয়ে থামিয়ে রাস্তায় তল্লাশি চালানো হচ্ছিল কোন গাড়িতে কোন নেতা যাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশি নিরাপত্তা নিয়ে তিনি সরাসরি প্রশ্ন তোলেন।

   

রাজনৈতিক তরজা

ঘটনার জেরে শাসকশিবির সরাসরি বিজেপিকে দায়ী করেছে। তাদের দাবি, রাজনৈতিকভাবে লড়তে না পেরে কাপুরুষের মতো হামলা চালাচ্ছে বিরোধীরা। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করা হয়েছে যে এর সঙ্গে তাদের দল যুক্ত নয়, বরং এটি সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। উল্লেখ্য, আদালতের শর্ত মেনে আজ শনিবার বিকেলে শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রথম সভা হওয়ার কথা রয়েছে, যার ঠিক আগেই এই সংঘর্ষের ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

খড়গপুরে চা খাওয়ার সময় দুষ্কৃতী হানা, ছুরিকাঘাতে খুন বিজেপি কর্মী

Advertisements

বিদায়বেলায় ‘ক্লাউড হাইওয়ে’! ভারত থেকে জাপান মেঘের ব্যান্ড, কতদিন দুর্যোগ বাংলায়?

Advertisements