Weather Forecast: আর কতদিন বৃষ্টি চলবে বঙ্গে? কতদূর সরলো নিম্নচাপ? জানুন আজকের আবহাওয়ার আপডেট

একটানা বৃষ্টি চলছে রাজ্যে। রোদের দেখা নেই বললেই চলে। সৌজন্যে গভীর নিম্নচাপ। উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা ও তার সংলগ্ন দক্ষিণ ওডিশার ওপর গভীর নিম্নচাপ ছিল…

kolkata-heavy-rain-thursday-deep-depression-west-bengal-weather-alert

একটানা বৃষ্টি চলছে রাজ্যে। রোদের দেখা নেই বললেই চলে। সৌজন্যে গভীর নিম্নচাপ। উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা ও তার সংলগ্ন দক্ষিণ ওডিশার ওপর গভীর নিম্নচাপ ছিল গত ২৪ ঘন্টা ধরে। পরের ৬ ঘন্টায় সেটি উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে বলে খবর (Weather Forecast)। এর জেরেই কলকাতা ও জেলায় ভারী বৃষ্টি চলছে। ঘন্টায় ১০ কিমি বেগে নিম্নচাপ এগোচ্ছে। হাওয়া অফিস বলছে শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হবে।

Advertisements

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বেলা গড়ালে বিভিন্ন জেলায় বাড়ে বৃষ্টি। বঙ্গোপসাগরে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের প্রভাবে সারা দিন বৃষ্টি পেয়েছে শহর থেকে জেলা। শনিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে। তাই আজ শুক্রবার কোন কোন জেলা ভাসতে চলেছে, জেনে নিন।

   

কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে আজ। সকালে থেকেই মুখ গম্ভীর শহরের আকাশের। দু এক পশলা বৃষ্টিও নেমে গিয়েছে। তবে আজ বিকেলের পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শুক্রবারও ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

Advertisements