সায়ন সেনগুপ্ত, কলকাতা: আগামীকাল থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক আইএফএ শিল্ড (IFA Shield 2026)। যেখানে শ্রীনিধি ডেকানের মুখোমুখি হবে গতবারের বিজয়ী দল মোহনবাগান সুপার জায়ান্ট। যেদিকে নজর থাকবে আপামর বাগান জনতার। তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা ছিল ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের। তবে প্রিমিয়ার ডিভিশন লিগের খেতাব নির্ণায়ক ম্যাচে বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সাদা-কালো ব্রিগেডের অন্দরে। এই পরিস্থিতিতে শিল্ড না খেলার সিদ্ধান্ত নেয় রেড রোডের এই ফুটবল দল।
যারফলে বিকল্প হিসেবে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পায় ক্যালকাটা কাস্টমস। বলাবাহুল্য, এবারের এই সিএফএলে যথেষ্ট নজরকাড়া পারফরম্যান্স থেকেছে ময়দানের এই দলের। তবে অল্পের জন্য হাতছাড়া হয়েছিল সুপার সিক্স। ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্ৰুপ টেবিলের চতুর্থ স্থানেই শেষ করেছিল এই দল। যেটা নিঃসন্দেহে হতাশা তৈরি করেছিল ফুটবলারদের মধ্যে। তবে এবার এই আইএফএ শিল্ডে ভালো পারফরম্যান্স করতে চাইছেন ফুটবলাররা। হিসেবে অনুযায়ী দেখলে তাদের অংশগ্রহণ চূড়ান্ত হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই অংশ নিতে হচ্ছে এই টুর্নামেন্টে।
আগামী ২৪শে সেপ্টেম্বর বিকেল তিনটে নাগাদ এরিয়ান গ্ৰাউন্ডে শক্তিশালী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে হবে তাদের। কাজেই ম্যাচ যে কতটা কঠিন হতে চলেছে দলের ফুটবলারদের কাছে তা স্পষ্ট। তবু লড়াকু পারফরম্যান্স করে চ্যাম্পিয়নশিপে টিকে থাকবে চাইবে কাস্টমস দল।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.
