কলকাতায় আজও একই দরে বিকোচ্ছে জ্বালানি, শহরে পেট্রল-ডিজেল প্রতি লিটার কত টাকা?

জ্বালানির দামে স্বস্তি দিয়ে আজ কলকাতায় বাড়ল না পেট্রল ডিজেলের দাম। মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর জ্বালানির দর অপরিবর্তিত রয়েছে গোটা দেশেও। আজ কলকাতায় পেট্রলের দাম ১১৩.৫১…

Ethanol Blended Petrol -fuel-will-not-affect-vehicle-insurance-government-clarification

জ্বালানির দামে স্বস্তি দিয়ে আজ কলকাতায় বাড়ল না পেট্রল ডিজেলের দাম। মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর জ্বালানির দর অপরিবর্তিত রয়েছে গোটা দেশেও। আজ কলকাতায় পেট্রলের দাম ১১৩.৫১ টাকা প্রতি লিটার। এদিকে, কলকাতায় ডিজেলের দাম গত কয়েক মাস ধরেই প্রায় একই জায়গায় রয়েছে। শহরে ডিজেলের দাম ৯৯.৮২ টাকা প্রতি লিটার। দুই জ্বালানির ক্ষেত্রেই আজ কোনও পরিবর্তন হয়নি বলে জানা গিয়েছে।

Advertisements

জানা গিয়েছে, কলকাতার মতোই গতকালের দামেই অন্যান্য মেট্রো শহরগুলিতে বিকোচ্ছে জ্বালানি। গত এক সপ্তাহের দামেই কিনতে হচ্ছে পেট্রল ডিজেল। দেশের অন্যান্য বড় শহরেও জ্বালানির দাম গতকালের মতোই রয়েছে। দিল্লিতে পেট্রল ১০২.১২ টাকা এবং ডিজেল ৯৫.২০ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে পেট্রল ১১১.২১ টাকা এবং ডিজেল ৯৭.৮৩ টাকা। চেন্নাইয়ে পেট্রল ১০৭.৭৭ টাকা এবং ডিজেল ৯৯.৫৫ টাকা প্রতি লিটার। উল্লেখ্য, দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় জ্বালানির দাম বেশি।

   

মঙ্গলবারের রিপোর্ট বলছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে স্বস্তি মিলেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১০০ ডলারের নীচে নেমেছে। আগের দিন ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১০০.৩৪ ডলারে থেমেছিল, যা এক দিনে ৩.৪ শতাংশ কম। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI-ও কমে প্রায় ৯৫.৭৮ ডলারে নেমেছিল।

জ্বালানি সংস্থাগুলি সকাল ৬টায় সংশ্লিষ্ট দিনের দাম প্রকাশ করে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেই যে ভারতের বাজারে তেলের দাম কমবে, এমনটা নয়। দেশের খুচরো জ্বালানির দাম বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। যেমন ডলারের বিনিময় মূল্য, জ্বালানি বাজারে আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দামে ওঠানামা, কর ও যাতায়াত খরচের ওপর ভিত্তি করে জ্বালানির দাম স্থির হয়। বিশ্ববাজারে জ্বালানির দামে হেরফের হলেও তার প্রভাব কলকাতার তেলের দামে বিশেষ পড়েনি। তাই গাড়িচালকদের জন্য বাড়তি কোনও চাপ তৈরি হয়নি আজ।

Advertisements
Advertisements