Weather Forecast: আজ সারাদিন ভিজবে এই জেলা, বৃষ্টি হবে কলকাতাতেও? উত্তরের কী পরিস্থিতি?

ফের নিম্নচাপের জের, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা আজ বৃষ্টিতে ভিজবে। মঙ্গলবার থেকে বিভিন্ন জেলায় বাড়তে পারে বৃষ্টি। বঙ্গোপসাগরে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। ফলে আজ…

low-pressure area Bay of Bengal

ফের নিম্নচাপের জের, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা আজ বৃষ্টিতে ভিজবে। মঙ্গলবার থেকে বিভিন্ন জেলায় বাড়তে পারে বৃষ্টি। বঙ্গোপসাগরে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। ফলে আজ দিনভর অঝোরে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। জেনে নিন কোন কোন জেলা ভাসাবে বর্ষা। এদিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির ব্যাটিং দাপট কমলেও, ফের কয়েক দিন পর থেকে বাড়বে তীব্রতা।

Advertisements

আজ থেকে মূলত বৃষ্টি হবে পশ্চিম দিকের জেলা ও উপকূলবর্তী এলাকাগুলিতে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত একাধিক জেলায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে খবর। কলকাতাতেও কি আজ আকাশ মেঘলা থাকবে? হাওয়া অফিসের রিপোর্ট জেনে নিন।

   
দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কালো হতে শুরু করবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে দিনভর।

কলকাতার আবহাওয়া

আজ কলকাতাতেও বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ দেখা যাবে সকাল থেকেই। আলিপুর জানাচ্ছে, বৃষ্টি বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে বলে খবর। সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছেষ

Advertisements

আবহাওয়া দফতর বলছে বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ। যার জেরে প্রচুর জলীয় বাষ্প তৈরি হয়েছে। ফলে বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। এই কয়েকদিন রোদের দেখা তো মিলবেই না, উল্টে বেশ মেঘলা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ।

উত্তরবঙ্গের আবহাওয়া

নিম্নচাপের প্রভাব দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও সিকিমে। তবে আজ থেকে বৃষ্টি বাড়বে উত্তরে। ২৩-২৪ তারিখ নাগাদ জলপাইগুড়ি, দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ২৫ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে।

Advertisements