Weather Today: ফণা তুলছে নিম্নচাপ! আজ সারাদিন ভিজবে শহর থেকে জেলা? সোমবার কোথায় কোথায় ভারী বৃষ্টির আশঙ্কা?

বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপের ভ্রুকূটি। ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে সে। ফলে সোমবার দিনভর অঝোরে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। একাধিক জেলায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে…

kolkata-south-bengal-rain-forecast-monsoon-trough-after-deep-depression-weakens

বঙ্গোপসাগরে নয়া নিম্নচাপের ভ্রুকূটি। ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে সে। ফলে সোমবার দিনভর অঝোরে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। একাধিক জেলায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে খবর। কলকাতাতেও কি আজ আকাশ মেঘলা থাকবে? কী বলছে হাওয়া অফিস?

Advertisements

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব আজ থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় দেখা দিতে শুরু করবে। এখনও বর্ষা বিদায় হয়নি রাজ্যে। ফলে আজ সারাদিন বৃষ্টির ধারাপাত দেখতে চলেছে রাজ্য। জেনে নিন কোন কোন জেলা ভাসাবে বর্ষা। এদিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির ব্যাটিং দাপট কমলেও, ফের কয়েক দিন পর থেকে বাড়বে তীব্রতা।

   
দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে বলে খবর। পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই ২৪ পরগণা,ঝাড়গ্রাম, নদিয়াতে হালকা বৃষ্টি হতে পারে। এরই সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে জেলাগুলি জুড়ে।

আবহাওয়া দফতর বলছে বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ। যার জেরে প্রচুর জলীয় বাষ্প তৈরি হয়েছে। ফলে বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। এই কয়েকদিন রোদের দেখা তো মিলবেই না, উল্টে বেশ মেঘলা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ।

Advertisements
উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি, ঝড়বৃষ্টির তাণ্ডব কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে ২২ সেপ্টেম্বর থেকে বৃষ্টি বাড়বে উত্তরে। ২৩-২৪ তারিখ নাগাদ জলপাইগুড়ি, দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ২৫ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে।

Advertisements