নয়াদিল্লি: নয়া দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে চলতি (Semicon India)সেমিকন ইন্ডিয়া ২০২৬-এর দ্বিতীয় দিনে ভারতের সেমিকন্ডাক্টর শিল্পে এক নতুন মাত্রা যোগ হয়েছে। শুক্রবার এই আন্তর্জাতিক সম্মেলনে মোট পঁচিশটি গুরুত্বপূর্ণ ঘোষণা ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলো সেমিকন্ডাক্টর মূল্য শৃঙ্খলের প্রায় প্রতিটি স্তরকেই স্পর্শ করেছে উৎপাদন, কাঁচামাল, লজিস্টিকস, চিপ ডিজাইন, অ্যাডভান্সড প্যাকেজিং, পাওয়ার ইলেকট্রনিক্স এবং দক্ষ জনশক্তি গড়ে তোলা।
ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই ঘোষণাগুলো দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর মধ্যে সম্পর্ক আরও গভীর করেছে এবং ভারতকে বিশ্বের সেমিকন্ডাক্টর মানচিত্রে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।সবচেয়ে আলোচিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে টাটা ইলেকট্রনিক্সের একাধিক অংশীদারিত্ব।
আরও দেখুনঃ বিমানপরিবহনে ইতিহাস গড়তে কল্যাণীতে গ্রিনফিল্ড বিমানবন্দরের জমি অধিগ্রহনের পথে সরকার
কোম্পানিটি ইনক্স এয়ার প্রোডাক্টসের সঙ্গে চুক্তি করেছে যাতে সেমিকন্ডাক্টর (Semicon India )উৎপাদনের জন্য অপরিহার্য উচ্চ বিশুদ্ধতা সম্পন্ন গ্যাসের স্থানীয় সরবরাহ নিশ্চিত করা যায়। একইসঙ্গে সুমিতোমো কেমিক্যালের সঙ্গে চুক্তির মাধ্যমে ফ্রন্ট-এন্ড ম্যানুফ্যাকচারিংয়ে ব্যবহৃত উচ্চ বিশুদ্ধতা সম্পন্ন ওয়েট কেমিক্যালস এবং অন্যান্য উন্নত উপকরণ দেশেই তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
টাটা ইলেকট্রনিক্স আরও এনোমোটো কোং লিমিটেডের সঙ্গে অংশীদারিত্ব করেছে অ্যাডভান্সড সেমিকন্ডাক্টর প্যাকেজিং সক্ষমতা বাড়াতে। এতে যৌথ গবেষণা ও লিড-ফ্রেম উৎপাদনের স্থানীয়করণের ওপর জোর দেওয়া হবে। এই সব চুক্তি টাটার ধোলেরা ও অসমের প্রকল্পগুলোর আশপাশে একটি শক্তিশালী সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে সাহায্য করবে।এলঅ্যান্ডটি সেমিকন্ডাক্টর টেকনোলজিসও একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি করেছে।
ভার্চুয়াল ফরেস্টের সঙ্গে তারা এয়ার কন্ডিশনিং ও সোলার পাওয়ার্ড সিস্টেমের জন্য পাওয়ার ইলেকট্রনিক্স সমাধান তৈরির কাজ করবে। (Semicon India)নিউয়েন সিস্টেমসের সঙ্গে সিলিকন কার্বাইড পাওয়ার মডিউল নিয়ে সহযোগিতা হবে, যা নবায়নযোগ্য জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা সেন্টারে ব্যবহৃত হবে। সরকারি পর্যায়েও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক, বিদ্যুৎ মন্ত্রক এবং পাওয়ারগ্রিডের মধ্যে সহযোগিতায় উচ্চ ভোল্টেজ ডাইরেক্ট কারেন্ট ট্রান্সমিশন সিস্টেমের জন্য সিলিকন কার্বাইড পাওয়ার মডিউলের দেশীয়করণ শুরু হবে।
এই প্রযুক্তি বিহারের পুসাউলিতে পাওয়ারগ্রিডের এক হাজার মেগাওয়াট প্রকল্পে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে।অন্যান্য উল্লেখযোগ্য চুক্তির মধ্যে রয়েছে সি-মেট পুনে ও হিন্দালকো ইন্ডাস্ট্রিজের মধ্যে সমঝোতা, যার লক্ষ্য সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামালের উৎপাদন বাড়ানো।
এছাড়া লজিস্টিকস, চিপ ডিজাইন টুলস এবং শিল্প-নেতৃত্বাধীন দক্ষতা উন্নয়ন কর্মসূচির বিষয়েও একাধিক ঘোষণা হয়েছে। (Semicon India)সম্মেলনে ইন্ডিসেমিকের প্রথম দেশীয় সিস্টেম-অন-মডিউল আইএসসি ভেগাএসওএম উন্মোচন করা হয়েছে, যা সি-ড্যাকের ভেগা-থেজাস৩২ প্রসেসর ও লোরা রেডিও-ফ্রিকোয়েন্সি মডিউলের সমন্বয়ে তৈরি।সম্মেলনের প্রথম দিনেই প্রায় বারো হাজার দর্শনার্থী এসেছিলেন, যাদের বেশিরভাগই শিল্পক্ষেত্রের প্রতিনিধি। দ্বিতীয় দিনে অংশগ্রহণ আরও বেড়েছে এবং ব্যবসায়িক বৈঠকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
