UPI তে MDR চালুর আগেই বিতর্ক! পেট্রোল পাম্পে ২০০০ র বেশি বিলে অনলাইনে না

নয়াদিল্লি: UPI পেমেন্ট ব্যবস্থায় নতুন Merchant Discount Rate বা MDR চালু (UPI MDR )হওয়ার আগেই তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মধ্যপ্রদেশে পেট্রল পাম্প ডিলারদের সংগঠন…

upi-mdr-petrol-pump

নয়াদিল্লি: UPI পেমেন্ট ব্যবস্থায় নতুন Merchant Discount Rate বা MDR চালু (UPI MDR )হওয়ার আগেই তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মধ্যপ্রদেশে পেট্রল পাম্প ডিলারদের সংগঠন জানিয়েছে, ১৬ অক্টোবর থেকে রাজ্যের পেট্রল পাম্পগুলিতে ₹২,০০০-এর বেশি মূল্যের জ্বালানি কেনার ক্ষেত্রে UPI পেমেন্ট গ্রহণ করা হবে না। সংগঠনের দাবি, নতুন MDR-এর ফলে পেট্রল পাম্প ব্যবসায়ীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, MDR-এর খরচ কোনওভাবেই গ্রাহকের উপর চাপিয়ে দেওয়া যাবে না।

Advertisements

নতুন নিয়ম অনুযায়ী, ১৫ অক্টোবর ২০২৬ থেকে নির্দিষ্ট ধরনের ₹২,০০০-এর বেশি মূল্যের Person-to-Merchant বা P2M UPI লেনদেনে ০.৪ শতাংশ MDR কার্যকর হবে।(UPI MDR) ₹৭৫,০০০ বা তার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রে এই চার্জ সর্বোচ্চ ₹৩০০-তে সীমাবদ্ধ থাকবে। অন্যদিকে, একজন ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে অর্থ পাঠানোর অর্থাৎ Person-to-Person বা P2P UPI লেনদেনে কোনও MDR থাকবে না। ₹২,০০০ পর্যন্ত সাধারণ ব্যবসায়িক UPI পেমেন্টও বিনামূল্যেই থাকবে।

   

আরও দেখুনঃ Nestlé-র শিশুখাদ্যে বড় প্রশ্ন, ৩ পণ্য নিয়ে আইনি পদক্ষেপ FSSAI-র

এই নতুন ব্যবস্থার প্রভাব নিয়েই আপত্তি জানিয়েছে Madhya Pradesh Petrol Pump Dealers Association। সংগঠনের সভাপতি অজয় সিংয়ের বক্তব্য অনুযায়ী, MDR চালু হলে প্রতিটি পেট্রল পাম্পের মাসিক খরচ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সংগঠনের দাবি, এই অতিরিক্ত খরচের পরিমাণ প্রতি মাসে প্রায় ₹১৭,৪০০ পর্যন্ত হতে পারে। সেই কারণেই ₹২,০০০-এর বেশি UPI পেমেন্ট না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisements

তবে পেট্রল পাম্পে UPI বন্ধের এই সিদ্ধান্তের সঙ্গে কেন্দ্রের ঘোষিত নিয়মের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সরকারের নিয়ম অনুযায়ী ₹২,০০০-এর বেশি নির্দিষ্ট P2M লেনদেনে MDR দিতে হবে মূলত ব্যবসায়ী বা সংশ্লিষ্ট মার্চেন্ট পেমেন্ট ব্যবস্থার পক্ষকে। গ্রাহকের কাছ থেকে আলাদা করে MDR আদায় করার কথা নেই। অর্থ মন্ত্রকও জানিয়েছে, ব্যাংক ও পেমেন্ট অ্যাগ্রিগেটরদের সঙ্গে আলোচনা করে এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে মার্চেন্টরা এই খরচ গ্রাহকদের উপর চাপিয়ে দিতে না পারেন।

বিশেষ করে জ্বালানি ক্ষেত্রের জন্য নতুন নিয়মে আলাদা কাঠামোও রাখা হয়েছে। ₹২,০০০-এর বেশি মূল্যের জ্বালানি সংক্রান্ত UPI লেনদেনে নির্দিষ্ট MDR হিসেবে প্রতি লেনদেনে ₹৫ ধার্য করা হয়েছে। অর্থাৎ সাধারণ নির্দিষ্ট মার্চেন্ট লেনদেনের মতো ০.৪ শতাংশ হারে MDR নয়, জ্বালানি ক্ষেত্রের জন্য এই ফ্ল্যাট চার্জ প্রযোজ্য হবে।

Advertisements