ক্রেতাদের স্বস্তি দিয়ে আজ বাড়ানো হয়নি জ্বালানির দর। গতকালের দামে কলকাতায় বিকোচ্ছে পেট্রল ডিজেল। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য কমেছে। তবে তার প্রভাব ওখনও ভারতে পড়েনি। ফলে জ্বালানির দর অপরিবর্তিত রয়েছে গোটা দেশে (Diesel and petrol price in India)। কলকাতাও ব্যতিক্রম নয়।
আজ বৃহস্পতিবার অর্থাৎ ১৭ই সেপ্টেম্বর কলকাতায় (Kolkata Fuel Price) পেট্রলের দাম ১১৩.৫১ টাকা প্রতি লিটার। অন্যদিকে ডিজেলের দাম ৯৯.৮২ টাকা প্রতি লিটার। দুই জ্বালানির ক্ষেত্রেই আজ কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় ডিজেলের দাম গত কয়েক মাস ধরেই প্রায় একই জায়গায় রয়েছে।
গতকাল ও আজ এই দুদিনই ভারতের বিভিন্ন বড় শহরে তেলের দামে কোনও হেরফের হয়নি। আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমলেও, ভারতে তার সুফল পাওয়া যায়নি। জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যাশার তুলনায় বেড়েছে অপরিশোধিত তেলের সঞ্চয় পরিমাণ। ফলে দাম কমেছে বিশ্ব বাজারে। এদিকে, সৌদি আরবে তেল লোডিং বন্ধ হওয়ায় ও লিবিয়ায় তেল উৎপাদন কয়েকটি খনিতে আপাতত বন্ধ থাকায় তেলের সরবরাহ নিয়ে টানাপোড়েন রয়েছে। আন্তর্জাতিক বাজারে এখন তেলের দাম ১০০ ডলারের ওপর।
তবে রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপিছু ৯৩ সেন্ট কমে ১০৭.৮২ ডলারে নেমেছে। একই সময়ে আমেরিকার WTI ক্রুডের দামও ৯৭ সেন্ট কমে হয়েছে ১০৪.৮৬ ডলার প্রতি ব্যারেল।
