জম্মু কাশ্মীরের উধমপুরে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টার, খতম ২ জঙ্গি, চলছে চিরুণি তল্লাশি

বুধবার গভীর রাতে ফের উত্তপ্ত উপত্যকা। জম্মু কাশ্মীরের উধমপুরের এক জঙ্গল এলাকায় একাধিক জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী। এরপরেই শুরু হয় সন্ত্রাসবিরোধী অভিযান।…

kashmir-terror-crackdown

বুধবার গভীর রাতে ফের উত্তপ্ত উপত্যকা। জম্মু কাশ্মীরের উধমপুরের এক জঙ্গল এলাকায় একাধিক জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী। এরপরেই শুরু হয় সন্ত্রাসবিরোধী অভিযান। শুরু হয় গুলির লড়াই। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে ২ জঙ্গিকে নিকেশ করা গিয়েছে।

Advertisements

বাকি জঙ্গিরা কোথায় লুকিয়ে, তা জানতে গোটা এলাকা জুড়ে চলছে চিরুণি তল্লাশি। সেনা আধিকারিকরা জানাচ্ছেন জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে। বিশেষ সূত্রে খবর ওই জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী।

   

বুধবার রাত ৯টা নাগাদ জম্মু কাশ্মীরের উধমপুর জেলার এক প্রত্যন্ত অঞ্চলে জম্মু কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী অর্থাৎ এসওজিঅভিযান চালাতে শুরু করে। গভীর রাতে জঙ্গিদের হদিশ পাওয়া মাত্র গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এলাকায় এখনও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে যৌথ ভাবে অংশ নেয় রাষ্ট্রীয় রাইফেলস, প্যারা (স্পেশাল ফোর্সেস) এবং জম্মু-কাশ্মীর পুলিশ। জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এনকাউন্টারের পরেও এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই জঙ্গলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে একটি জঙ্গি ঘাঁটি উদ্ধার করা হয়। সেটি লক্ষ্য করে চালানো কয়েক দফা গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। তার পরেই এনকাউন্টার শুরু হয়।

Advertisements

এদিকে, গত ৫ সেপ্টেম্বরেই মধ্য কাশ্মীরের বুদগাম জেলায় পাকিস্তান থেকে আসা লস্কর-ই-তৈবার এক কমান্ডারকে গুলি করে খতম করেছিল সেনা। ওই জঙ্গির নাম ছিল ইয়াসির। এ বার উধমপুরে গুলি লড়াইয়ে আরও দুই জঙ্গি খতম হওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisements