Weather Report: রাজ্যের ৭ জেলায় তাণ্ডব চলবে বৃষ্টির, আজ সারাদিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

গত দুদিন মোটের ওপর শান্ত ছিল প্রকৃতি। বৃষ্টির দাপট কমে গিয়ে দেখা মিলেছিল রোদের। তবে আলিপুর বলছে বর্ষা পুরোপুরি বিদায় নেয়নি। এখনও কিছুটা বৃষ্টি হতে…

rain

গত দুদিন মোটের ওপর শান্ত ছিল প্রকৃতি। বৃষ্টির দাপট কমে গিয়ে দেখা মিলেছিল রোদের। তবে আলিপুর বলছে বর্ষা পুরোপুরি বিদায় নেয়নি। এখনও কিছুটা বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায়।

Advertisements

আলিপুরের রিপোর্ট বলছে বৃহস্পতিবার রাজ্যের আবহাওয়ায় (West Bengal Weather) বদল আসতে চলেছে। বর্ষার শেষ পর্যায়ে আবহাওয়ার চরিত্রে যে পরিবর্তন দেখা যায়, তার ঝলক দেখা যাবে। রোদ ঝলমলে আকাশে কখনও কখনও স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টি হতে পারে আগামী কয়েক দিন।

   
দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ কমলেও এই ৭টি জেলা ভাসতে চলেছে বলে খবর। আবহাওয়াবিদরা বলছেন একেবারে বৃষ্টিমুক্ত আবহাওয়া এখনই নয়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বিশ্বকর্মা পুজোর দিনও বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। রবিবার পর্যন্ত এই আবহাওয়ার খামখেয়ালিপনা থাকবে। তবে সেই বৃষ্টি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। ফলে পুজোর আনন্দে বড়সড় বাধা তৈরি হওয়ার আশঙ্কা নেই বলেই মনে করছেন আবহবিদরা।

আবহাওয়া দপ্তরের বক্তব্য অনুযায়ী, আজ কলকাতা ও জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়াতে হবে বৃষ্টি। এরসঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

Advertisements

দক্ষিণবঙ্গের ৭টি জেলায় আজ বৃষ্টি হবে। পূর্বাভাস বলছে, আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে তাণ্ডব চালাবে বৃষ্টি।

Advertisements