এখনই খালি করতে হচ্ছে না ক্যামাক স্ট্রিটের অফিস, দমকলের নোটিসে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

কলকাতা: ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস আপাতত খালি করতে হচ্ছে না। শুক্রবার কলকাতা হাইকোর্ট দমকল বিভাগের দেওয়া খালি করার নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ…

কলকাতা: ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস আপাতত খালি করতে হচ্ছে না। শুক্রবার কলকাতা হাইকোর্ট দমকল বিভাগের দেওয়া খালি করার নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। আগামী ১৬ সেপ্টেম্বর এই মামলার চূড়ান্ত রায় দিতে পারেন বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ।

Advertisements

ভবনের সপ্তম ও অষ্টম তলায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ নয়, এই অভিযোগ তুলে সম্প্রতি ওই দুটি তল অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছিল দমকল বিভাগ। সেই নোটিসকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট শিবির। এদিন বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চে এই মামলার শুনানি হয়।

   

শুনানিতে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত সওয়াল করেন, যে দুটি তলা লিজ নেওয়া হয়েছিল, তার চুক্তি গত ২৬ অগস্ট বাতিল করা হয়েছে এবং বিষয়টি নিয়ে নিম্ন আদালতে মামলা চলছে। তাঁর দাবি, অগ্নিনির্বাপক ব্যবস্থা ত্রুটিপূর্ণ হলে পুরো ভবনটিকেই অনিরাপদ ঘোষণা করা উচিত ছিল, কেবল দুটি তলকে নিশানা করা ঠিক নয়। তাছাড়া সিলিন্ডারগুলিও সরিয়ে নেওয়া হয়েছে এবং ভবন সংক্রান্ত এই ত্রুটিগুলি সারানোর দায়িত্ব মূল মালিকের।

অন্যদিকে, অ্যাডভোকেট জেনারেল সুরজিত মিত্র ও বাড়ির মালিকের আইনজীবী সৌম্য মজুমদার আদালতে জানান, সপ্তম তলায় একাধিক গ্যাসের সিলিন্ডার রাখা থাকলেও তা পরীক্ষা করতে দেওয়া হয়নি। এমনকি ফায়ার অ্যালার্ম কাজ করছিল না এবং স্প্রিংকলার অপর্যাপ্ত ও ত্রুটিপূর্ণ ছিল। মালিকপক্ষের আরও অভিযোগ, না জানিয়েই ওই অংশে ক্যাফেটেরিয়া তৈরি করা হয়েছিল।

Advertisements

উভয় পক্ষের সওয়াল শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও জানান, ফায়ার লাইসেন্স পেতে কিছুটা সময় লাগে। এরপরই আদালতের নির্দেশ অনুযায়ী, দমকলের নোটিসের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়। এর ফলে সাময়িকভাবে স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবির।

অক্টোবরেই জোড়া সাইক্লোনের হানা! ৪৪ বছরের রেকর্ড ভেঙে চরম আশঙ্কার কথা শোনাল ইসরো

৭২ ধরণের বিমান চলাচলের উপযুক্ত করতে বেহালায় বিমানবন্দরকে পুনরুজ্জীবিত করতে আগ্রহী পশ্চিমবঙ্গ সরকার

Advertisements