জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ ম্যাথু ভ্যানডাইকসহ (NIA chargesheet)সাত বিদেশি নাগরিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। তবে সন্ত্রাস বিরোধী আইন ইউএপিএ প্রয়োগ করা হয়নি। অভিযোগ আনা হয়েছে শুধু ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের ২১ ও ২৩ ধারায়। এনআইএ জানিয়েছে, জঙ্গি ষড়যন্ত্রের তদন্ত এখনও চলছে এবং প্রয়োজনে সম্পূরক চার্জশিট দাখিল করা হতে পারে।
এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে।ম্যাথু ভ্যানডাইক আমেরিকান নাগরিক।(NIA chargesheet) তাঁকে এবং ছয় ইউক্রেনীয় নাগরিককে গত মার্চ মাসে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ ছিল, তাঁরা মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ দিয়েছেন এবং ভারতের স্বার্থবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। কলকাতা, দিল্লি ও লখনউ বিমানবন্দর থেকে তাঁদের আটক করা হয়। প্রাথমিকভাবে ইউএপিএসহ অন্যান্য ধারায় মামলা রুজু হয়েছিল।
আরও দেখুনঃ পশ্চিমবঙ্গের সড়ক যোজনায় ১০৪২.৬২ কোটি অনুমোদন গড়কড়ির
কিন্তু চার্জশিটে সেই ধারাগুলো রাখা হয়নি। (NIA chargesheet)এনআইএ আদালতে জানিয়েছে, অবৈধ প্রবেশ, অবস্থান এবং চলাচলের অভিযোগে তাঁদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের ধারা প্রয়োগ করা হয়েছে। তদন্তে দেখা গেছে, তাঁরা বৈধ ভিসায় ভারতে এসে পরে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন এবং মায়ানমার সীমান্ত অতিক্রম করেন। এই কারণেই বর্তমান চার্জশিট দাখিল করা হয়েছে। তবে সংস্থা স্পষ্ট করেছে যে সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের পূর্ণাঙ্গ তদন্ত এখনও শেষ হয়নি।
আরও সময় লাগবে এবং প্রমাণ মিললে সম্পূরক চার্জশিট আসতে পারে।এই ঘটনার সময়কাল নিয়েও আলোচনা হচ্ছে। ভ্যানডাইকের পরিবার আমেরিকার কূটনৈতিক সহায়তা চেয়েছিল। এর মধ্যেই মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বৈঠকের খবরও বেরিয়েছে। তদন্ত চলাকালীন এই ধরনের কূটনৈতিক তৎপরতা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে। তবে এনআইএ তাদের তদন্তের ওপর জোর দিয়েছে এবং বলেছে যে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
