রেশন কার্ড বাড়িতে ভুলে গিয়েছেন? চিন্তা নেই, শুধু আধার নম্বর দিলেই মিলবে খাদ্যশস্য

কলকাতা: সরকারি রেশন দোকান (PDS) থেকে রেশন আনতে গিয়ে চরম সমস্যায় পড়েন বহু মানুষ। অনেক সময়ই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোনোর সময় রেশন কার্ড সঙ্গে…

কলকাতা: সরকারি রেশন দোকান (PDS) থেকে রেশন আনতে গিয়ে চরম সমস্যায় পড়েন বহু মানুষ। অনেক সময়ই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোনোর সময় রেশন কার্ড সঙ্গে নিতে ভুলে যান তাঁরা। যার ফলে দীর্ঘ লাইনে দাঁড়ানোর পর খালি হাতে বাড়ি ফিরতে হয় অনেককে। কিন্তু সাধারণ মানুষের এই দীর্ঘদিনের হয়রানি ও চরম বিভ্রান্তি দূর করতে এবার বড়সড় পদক্ষেপ করল কেন্দ্র সরকার। সম্প্রতি সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, গ্রাহকের কাছে ‘ফিজিক্যাল রেশন কার্ড’ না থাকলেও, তিনি তাঁর প্রাপ্য রেশন থেকে কিছুতেই বঞ্চিত হবেন না।

Advertisements

কেন্দ্রীয় সরকারের ‘জাতীয় খাদ্য সুরক্ষা আইন’ (NFSA)-এর অধীনে দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত রেশন দেওয়া হয়। সরকারের ‘এক দেশ, এক রেশন কার্ড’ (One Nation One Ration Card) প্রকল্পের হাত ধরে গোটা দেশের রেশন বন্টন ব্যবস্থায় এসেছে আমূল ডিজিটাল বদল। এই নতুন ব্যবস্থার অধীনে দেশের প্রতিটি রেশন কার্ডকে সরাসরি গ্রাহকের আধার কার্ডের সঙ্গে যুক্ত (Link) করা হয়েছে।

   

রেশন কার্ড ছাড়া কীভাবে রেশন পাবেন?

খাদ্য দফতর জানিয়েছে, কোনও গ্রাহক যদি ভুলবশত রেশন কার্ড বাড়িতে ফেলে আসেন, তবুও চিন্তার কিছু নেই। রেশন ডিলারের কাছে থাকা ‘ই-পস’ (ePoS) মেশিনে শুধুমাত্র নিজের ১২ সংখ্যার আধার নম্বর (Aadhaar Number) টাইপ করলেই হবে। এরপর মেশিনে আঙুলের ছাপ (Fingerprint) বা চোখের মণি স্ক্যান করা হবে। বায়োমেট্রিক তথ্য মিলে গেলেই ওই গ্রাহকের এবং তাঁর পরিবারের জন্য বরাদ্দকৃত রেশনের সমস্ত তথ্য মেশিনের স্ক্রিনে ভেসে উঠবে। পরিচয় যাচাই হওয়ার সঙ্গে সঙ্গেই ডিলার নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য দিয়ে গ্রাহককে রসিদ বুঝিয়ে দেবেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য আধার এবং রেশন কার্ড আগে থেকে লিঙ্ক থাকা বাধ্যতামূলক।

কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ

এই ডিজিটাল প্রক্রিয়ার সবচেয়ে বড় সুবিধা হলো, এখন থেকে কোনও গ্রাহক নিজের রাজ্য বা জেলার বাইরে গিয়েও দেশের যেকোনো প্রান্তের রেশন দোকান থেকে নিজের প্রাপ্য খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন। রেশন দোকানে এই ই-পস মেশিনের বাধ্যতামূলক ব্যবহার এবং বায়োমেট্রিক যাচাইকরণের ফলে রেশনে দুর্নীতি ও কালোবাজারি কার্যত শূন্যে এসে ঠেকেছে। এর ফলে নিশ্চিত করা সম্ভব হচ্ছে যে, সরকারের দেওয়া রেশন কেবলমাত্র সঠিক এবং যোগ্য ব্যক্তির হাতেই পৌঁছচ্ছে।

Advertisements

সম্ভলে আদালতের বড় রায়! উপড়ে ফেলতে হবে মন্দিরের জমি দখল করা দরগাহ

মোদী-বিরোধিতায় এককাট্টা, কিন্তু ২০২৯-এ প্রধানমন্ত্রী কে? জোটে রাহুলের কাঁটা শরিকরাই

Advertisements