মেঘলা আকাশ কলকাতায়, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা! কবে মিলবে স্বস্তি?

কলকাতা: গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ গোটা রাজ্য জুড়েই চলছে অবিরাম ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে একটানা এই স্যাঁতসেঁতে আবহাওয়ার পর এ বার কিছুটা স্বস্তির ইঙ্গিত…

কলকাতা: গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ গোটা রাজ্য জুড়েই চলছে অবিরাম ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে একটানা এই স্যাঁতসেঁতে আবহাওয়ার পর এ বার কিছুটা স্বস্তির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই বর্ষার লাগাম টানা সম্ভব হতে পারে বলে মনে করছেন আবহবিদরা। তবে স্বস্তির বার্তা মিললেও আপাতত আজ, সোমবার রাজ্যের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি এবং দুর্যোগের সতর্কতা বহাল রয়েছে।

Advertisements

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। উল্লেখ্য, রবিবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

   

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অধিকাংশ এলাকাতেই আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কিছু জেলায় আবহাওয়া প্রতিকূল হতে পারে। বিশেষ করে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। এ ছাড়াও হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দুই বর্ধমান, বীরভূম ও নদিয়ার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে, যার জন্য এই অঞ্চলগুলিতে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।

অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে মালদহ, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার এক-দু’টি অংশে ভারী বৃষ্টির (৭-১১ সেন্টিমিটার) সতর্কতা হিসেবে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এ ছাড়াও উত্তরবঙ্গের সবক’টি জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির হাত থেকে রেহাই না মিললেও, সপ্তাহের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতির উন্নতির আশায় বুক বাঁধছেন রাজ্যবাসী।

Advertisements

‘মোদীর ওয়াকফ আইন ত্রুটিপূর্ণ-বেআইনি!’ যোগী রাজ্যে মসজিদ ধ্বংস নিয়ে কটাক্ষ ওয়াইসির

বাংলার সরকারি স্কুল হবে আরও পরিবেশের কাছাকাছি! ৩০০ কোটির অনুমোদন সরকারের

Advertisements