শিক্ষক দিবসে ‘গুরুপ্রণাম ২০২৬’! মেডিক্যাল-ডেন্টাল শিক্ষক-চিকিৎসকদের নিয়ে রাজ্যব্যাপী অভিযানে ABVP

কলকাতা, ৫ সেপ্টেম্বর: শিক্ষক দিবসের আবেগঘন পরিবেশেই রাজ্যের মেডিক্যাল(Medi Vision) ও ডেন্টাল শিক্ষক এবং চিকিৎসকদের নিয়ে সাংগঠনিক পরিসর আরও বিস্তৃত করার পথে পা রাখল অখিল…

abvp-medi-vision-membership-drive

কলকাতা, ৫ সেপ্টেম্বর: শিক্ষক দিবসের আবেগঘন পরিবেশেই রাজ্যের মেডিক্যাল(Medi Vision) ও ডেন্টাল শিক্ষক এবং চিকিৎসকদের নিয়ে সাংগঠনিক পরিসর আরও বিস্তৃত করার পথে পা রাখল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর বিশেষায়িত চিকিৎসা ও ডেন্টাল শাখা ‘মেডি ভিশন’।

Advertisements

শনিবার শিক্ষক দিবস উপলক্ষে কলকাতার ডক্টর আর. আহমেদ ডেন্টাল কলেজের প্রধান অডিটোরিয়ামে ‘মেডি ভিশন ওয়েস্ট বেঙ্গল’ এবং এবিভিপির ডক্টর আর. আহমেদ ডেন্টাল কলেজ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত হয় রাজ্যস্তরের মহা-অধিবেশন ‘গুরুপ্রণাম ২০২৬’। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রবীণ শিক্ষক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, সরকারি ডেন্টাল চিকিৎসক এবং পেশার সঙ্গে যুক্ত চিকিৎসকদের একত্রিত করা হয়।

   

আরও দেখুনঃ রবীন্দ্রসংগীত গেয়ে নিরাপত্তারক্ষীর চাকরি হারানো শিল্পী শোভনকে অনন্য সম্মান অরিজিৎ চক্রবর্তীর সুরভারতীর! পেলেন পরীক্ষকের দায়িত্ব

পশ্চিমবঙ্গের ডেন্টাল শিক্ষার (Medi Vision)অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আর. আহমেদ ডেন্টাল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায় প্রবীণ শিক্ষকদের সম্মান জানানো। অনুষ্ঠানের ‘গুরুপ্রণাম’ পর্বে উপস্থিত রাজ্য নেতৃত্ব এবং ডেন্টাল কলেজের ছাত্র প্রতিনিধিরা প্রবীণ শিক্ষকদের উত্তরীয়, স্মারক এবং গ্রন্থস্তবক দিয়ে সম্মান জানান। শিক্ষক দিবসের দিনে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই পর্ব অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ তৈরি করে। উপস্থিত প্রবীণ শিক্ষকরাও ছাত্র ও নবীন প্রজন্মের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁদের আশীর্বাদ করেন।

Advertisements

আয়োজকদের বক্তব্য অনুযায়ী, এবারের অধিবেশনের অন্যতম লক্ষ্য ছিল চিকিৎসা ও ডেন্টাল শিক্ষার সঙ্গে যুক্ত প্রবীণ ও নবীন প্রজন্মের মধ্যে সাংগঠনিক যোগাযোগ আরও শক্তিশালী করা। একই সঙ্গে সরকারি চিকিৎসকদের বিভিন্ন প্রশাসনিক ও পেশাগত সমস্যা, কর্মক্ষেত্রের নিরাপত্তা, পরিকাঠামোগত ঘাটতি এবং পদোন্নতি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে ভবিষ্যতে সংগঠিতভাবে কাজ করার বার্তাও দেওয়া হয়।

অধিবেশনের মূল পর্বে এবিভিপির রাজ্য সভাপতি জানান, সংগঠনটি এবার ছাত্রদের গণ্ডি পেরিয়ে মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষক এবং সরকারি চিকিৎসকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে কাজ করার পরিসর তৈরি করছে। তাঁর বক্তব্যে পেশাগত নিরাপত্তা, প্রশাসনিক সমস্যা এবং চিকিৎসা শিক্ষার মানোন্নয়নের বিষয়গুলি বিশেষভাবে উঠে আসে।

এবিভিপির রাজ্য সম্পাদকও রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে ডেন্টাল পরিষেবা ও পরিকাঠামোর উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রমোশন সংক্রান্ত ন্যায্য দাবির বিষয়েও সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের কথা জানানো হয়।

এই অধিবেশনেই আনুষ্ঠানিকভাবে রাজ্যব্যাপী সদস্যপদ অভিযানের সূচনা করা হয়। মঞ্চ থেকে সদস্যপদ অভিযানের ঘোষণা হওয়ার পর উপস্থিত শিক্ষক ও চিকিৎসকদের মধ্যে আগ্রহ দেখা যায় বলে আয়োজকদের দাবি। এরপর সেখানে উপস্থিত অনেকেই অফলাইন ফর্ম পূরণ করে সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন। মেডি ভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা স্তরে এই সদস্যপদ অভিযান আরও বিস্তৃত করা হবে।

আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে শুধু সাংগঠনিক শক্তি বৃদ্ধি নয়, রাজ্যের মেডিক্যাল ও ডেন্টাল ক্ষেত্রের পেশাজীবীদের বিভিন্ন সমস্যাকে সামনে এনে আলোচনার একটি পরিসর তৈরি করাই লক্ষ্য। বিশেষ করে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় কর্মরত ডেন্টাল চিকিৎসকদের সমস্যা, প্রত্যন্ত এলাকায় পরিকাঠামোর ঘাটতি এবং পেশাগত নিরাপত্তার মতো বিষয়গুলিকে ভবিষ্যতের কর্মসূচির কেন্দ্রে রাখা হবে।

Advertisements