সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত দুইটি মরসুমে অনবদ্য পারফরম্যান্স থেকেছে এফসি গোয়ার (FC Goa)। বার বার দুইবার দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ এসেছিল তাদের ঘরে। পূর্বে জামশেদপুর এফসির পর গত ডিসেম্বরে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলকে হারিয়ে এই সর্বভারতীয় খেতাব ধরে রেখেছিল গোয়া শিবির। সেই নিয়ে যথেষ্ট খুশির আমেজ দেখা গিয়েছিল সমর্থকদের মধ্যে। কিন্তু দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ আয়োজন নিয়ে ধোঁয়াশা বজায় ছিল বহুদিন। পরবর্তীতে আয়োজিত হয়েছিল সেই টুর্নামেন্ট। যেখানে খুব একটা সুবিধা করতে পারেনি দেশের এই প্রথম সারির দল। পরিস্থিতির সাপেক্ষে নিজেদের একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের রিলিজ করতে বাধ্য হয়েছিল গোয়া।
Read More: কবে থেকে শুরু হচ্ছে আইএসএল ? চূড়ান্ত হল দিনক্ষণ
যাদের মধ্যে ছিলেন জাভিয়ের সিভেরিও টোরো থেকে শুরু করে বোরহা হেরেরা, ডেভিড টিমোর সহ ইকের গুয়ারোটক্সেনা। এমনকি ভারতীয় ফুটবলারদের মধ্যে বরিস সিং এবং ব্রাইসন ফার্নান্দেজের মতো ফুটবলারদের ও গত কয়েক মাস আগে রিলিজ করে ম্যানেজমেন্ট। এমনকি পরবর্তীতে গোয়ার দায়িত্ব ছেড়ে দেশের বানিজ্য নগরীর ফুটবল ক্লাব তথা মুম্বাই সিটি এফসিতে পাড়ি দেন দলের কোচ মানোলো মার্কেজ। যারফলে বর্তমানে গৌড়মাঙ্গি সিংয়ের উপরেই রয়েছে দলের দায়িত্ব। তবে এসবের মাঝেই এবার নিজেদের এক পুরনো ফুটবলারকে দলে ফেরালো গোয়া।
Read More: যুবভারতীর কলঙ্ক মুছতে ফের শহরে মেসি-ম্যাজিক? টাকা ফেরতের আশ্বাস মুখ্যমন্ত্রীর
তিনি হোসে ওর্টিজ। গত ২০২০ সালে প্রথমবার ভারতে এসেছিলেন এই রাইট উইঙ্গার। স্পেনের বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতাকে সঙ্গে করেই খেলেছিলেন গোয়ায়। বছর দুয়েক পর চলে গিয়েছিলেন চীনের সিচুয়ানে। সেখান থেকেই গতবার তাকে দলে টেনে ছিল মুম্বাই সিটি এফসি। গোটা সিজনে তিনটি অ্যাসিস্টের পাশাপাশি একটি গোল ছিল বছর চৌত্রিশের এই ফুটবলারের। এবার ফিরলেন নিজের পুরনো ক্লাবে।
