ISL Transfer: ফারুক চৌধুরীকে বিদায় জানাল চেন্নাইয়িন, কোথায় যোগ দেবেন?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবার দল বদলের বাজারে (ISL Transfer) প্রথম থেকেই সকলের নজর কেড়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। তবে এই দুই প্রধানের থেকে খুব…

farukh-choudhary-leaves-chennaiyin-fc-next-club-isl-transfer

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এবার দল বদলের বাজারে (ISL Transfer) প্রথম থেকেই সকলের নজর কেড়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। তবে এই দুই প্রধানের থেকে খুব একটা দূরে ছিল না দেশের অন্যান্য দল গুলি। এফসি গোয়া হোক কিংবা মুম্বাই সিটি এফসি। পরিকল্পনা অনুযায়ী ঘর গোছাতে ব্যস্ত থেকেছে দলগুলি। তবে মাঝে মধ্যেই নজর কাড়ে দক্ষিণের ঊই আইএসএল জয়ীরা। শেষ কয়েক মাসে একের পর এক দাপুটে ফুটবলারদের দলে টেনে নজর কেড়েছে দক্ষিণের এই চ্যাম্পিয়ন দলটি। যেখানে দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার চয়নেও থেকেছে চমক।

Advertisements

ব্রাইসন ফার্নান্দেজ থেকে শুরু করে ব্রাইস মিরান্ডার মতো ফুটবলারদের পাশাপাশি নুনো রেইস, মাদিহ তালালের মতো ফুটবলারদের যোগদানের কথা আগেই জানিয়ে দিয়েছিল দক্ষিণের এই ফুটবল দলটি। পরবর্তীতে দ্বীপেন্দু সহ আরও এক মিজো মিডফিল্ডারের যোগদানের কথা জানিয়ে দিয়েছে চেন্নাইয়িন এফসি। তবে শুধুমাত্র নতুন ফুটবলার দলে টানাই নয়, এবার এক ভারতীয় ফুটবলারকে দল থেকে বিদায় জানাল দুইবারের আইএসএল জয়ীরা। তিনি ফারুক চৌধুরী। হ্যাঁ ঠিকই শুনেছেন। ‌ একটা সময় জামশেদপুর এফসি থেকে যোগ দিয়েছিলেন দক্ষিণের এই ক্লাবে।

   

তারপর থেকে খেলেছেন প্রায় তিনটে সিজন। যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন জাতীয় দলে খেলা এই ফুটবলার। কিন্তু এবার সিজনের শুরুতেই তার সঙ্গে চুক্তি ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট। আগেরবার তার সঙ্গে চুক্তি বাড়ানোর কথা জানা গেলেও এবার তা সম্ভব হচ্ছে না। যারফলে নয়া দলের জার্সিতেই মাঠে নামবেন এই উইঙ্গার। শোনা যাচ্ছে, ফারুককে দলে নিতে আগ্রহী একাধিক ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত তিনি কোথায় যান সেটাই দেখার।

আরও পড়ুন: ৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে Realme P4S 5G, দাম ৩৪,৯৯৯

Advertisements

আরও পড়ুন: মেড ইন ইন্ডিয়ায় ফের ইতিহাস! দেশের সফল মহাকাশ অভিযানে ব্যবহার হচ্ছে দেশীয় সেমিকন্ডাক্টর চিপ

আরও পড়ুন: DRDO র বড় সিদ্ধান্ত! এবার দেশেই তৈরী হতে চলেছে টর্পেডো সাবমেরিন

Advertisements