২০০ বছর পর বংশে কন্যাসন্তান! সদ্যোজাতকে রথে চাপিয়ে ঘরে আনল মহারাষ্ট্রের পরিবার

বিড (মহারাষ্ট্র): কন্যাসন্তান জন্মালে আজও সমাজের বহু প্রান্তে নেমে আসে মন খারাপের ছায়া৷ কিন্তু সেই চিরাচরিত ছবিটাকে এক লহমায় বদলে দিল মহারাষ্ট্রের বিড জেলার একটি…

বিড (মহারাষ্ট্র): কন্যাসন্তান জন্মালে আজও সমাজের বহু প্রান্তে নেমে আসে মন খারাপের ছায়া৷ কিন্তু সেই চিরাচরিত ছবিটাকে এক লহমায় বদলে দিল মহারাষ্ট্রের বিড জেলার একটি পরিবার। দীর্ঘ চার প্রজন্ম, অর্থাৎ প্রায় ২০০ বছর পর পরিবারে এক কন্যাসন্তানের জন্ম হয়েছে। আর সেই আনন্দেই সদ্যোজাত কন্যা ও তার মাকে হাসপাতাল থেকে সুসজ্জিত রথে চাপিয়ে, ঢোল-কাঁসর বাজিয়ে, নেচে-গেয়ে একেবারে রাজকীয় কায়দায় বাড়িতে স্বাগত জানাল দহিফলে পরিবার।

Advertisements

‘ঘরে লক্ষ্মী এসেছে’

পরিবার সূত্রে জানা গিয়েছে, সদ্যোজাতের নাম রাখা হয়েছে গার্গী। নাতনিকে কোলে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ঠাকুরদাদা লিম্বাজি দহিফলে। তিনি বলেন, “পরিবারে একটি কন্যাসন্তান থাকা পরম সৌভাগ্যের বিষয়। আমাদের বংশে এতগুলো বছর ধরে কোনও মেয়ে ছিল না, সেই আক্ষেপ আজ মিটল।” লিম্বাজি আরও জানান, তিনি বরাবরই তাঁর দুই পুত্রবধূকে নিজের মেয়ের মতো স্নেহ করে এসেছেন। আর আজ নিজের নাতনিকে রথে চাপিয়ে, বাজনা বাজিয়ে বাড়ি আনতে পেরে তিনি আনন্দে আত্মহারা।

   

গার্গীর ঠাকুমা সুরেখা দহিফলে জানান, হাসপাতালে বসেই তাঁরা ঠিক করে নিয়েছিলেন যে নাতনিকে মহা সমারোহে স্বাগত জানানো হবে। উচ্ছ্বসিত সুরেখার কথায়, “আজ আমাদের ঘরে খোদ লক্ষ্মী এসেছে, আমরা ভীষণ খুশি।”

‘ফুলের মতো বড় করব’

মেয়ের জন্মের আনন্দে আত্মহারা গার্গীর বাবাও। তিনি বলেন, “সাধারণত মানুষ ছেলে হোক, এমনটাই চায়। কিন্তু কন্যাসন্তান হওয়ার আনন্দ আর অনুভূতিটাই একেবারে আলাদা। মেয়েরা বাবাদের বেশি কাছের হয়। আমরা আমাদের মেয়েকে একেবারে ফুলের মতো করে বড় করব।”

Advertisements

সমাজের প্রতি ইতিবাচক বার্তা

দহিফলে পরিবারের এই অভিনব উদ্‌যাপনকে কুর্নিশ জানিয়েছেন সমাজকর্মী অনন্ত ইঙ্গলে। তিনি বলেন, “আজকের দিনেও কন্যাসন্তানের জন্ম নিয়ে সমাজের একটা বড় অংশের মানসিকতা অত্যন্ত সঙ্কীর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে গার্গীর আগমনে দহিফলে পরিবার যে উৎসবের আয়োজন করেছে, তা সমাজের কাছে এক অত্যন্ত সুন্দর এবং ইতিবাচক বার্তা পৌঁছে দিল।”

ফের রেকর্ড UPI-তে! অগস্টে প্রথমবার ২৪.৫১ বিলিয়ন লেনদেনের মাইলফলক

বেঙ্গালুরুতে গ্রেফতার হওয়া ৩১ অবৈধ বাংলাদেশিকে BSF র হাতে তুলে দিল কর্ণাটক পুলিশ

Advertisements