নয়াদিল্লি: উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।(Owaisi) আর সেই ঘটনাকে কেন্দ্র করেই মোদী এবং বিজেপিকে কটাক্ষ করলেন এআইএমআইএম প্রধান তথা সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (Owaisi)। মোদীর হাতে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘অর্ডার অব ওলি দারাজালি দোস্তলিক’ তুলে দেন সে দেশের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে উজবেকিস্তানে গিয়ে এই সম্মান পাওয়ার পরই ওয়াইসি (Owaisi)ইতিহাসের প্রসঙ্গ টেনে বিজেপিকে নিশানা করেন। তাঁর বক্তব্যের কেন্দ্রে ছিল মুঘল সম্রাট বাবর এবং উজবেকিস্তানের ফারগানা উপত্যকার সঙ্গে তাঁর ঐতিহাসিক যোগসূত্র। ওয়াইসির দাবি, বাবর বর্তমান উজবেকিস্তানের ফারগানা উপত্যকায় জন্মেছিলেন এবং পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন।
আরও দেখুনঃ এবার থেকে ট্রেনের নিয়ম ভাঙলে সরাসরি জরিমানা ২০০০
সেই ইতিহাসের উল্লেখ করেই তিনি বিজেপিকে বিদ্রূপ করে বলেন, যে দেশ থেকে বাবর ভারতে এসেছিলেন, সেই দেশই এখন ভারতের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করেছে। ওয়াইসির বক্তব্য, “আমি বিজেপিকে অভিনন্দন জানাই। যে দেশ থেকে বাবর ভারতে এসেছিলেন, সেই দেশই প্রধানমন্ত্রীকে পুরস্কার দিয়েছে।” তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী যে দেশেই যাচ্ছেন, সেখান থেকেই কোনও না কোনও সম্মান নিয়ে ফিরছেন।
কিন্তু রাজনৈতিক বিতর্কের জায়গা থেকে তিনি প্রশ্ন তুলেছেন, বাবরের নাম নিয়ে বিজেপি এবং সঙ্ঘ পরিবারের নেতারা অতীতে যে ধরনের সমালোচনা করেছেন, উজবেকিস্তানের এই সম্মানের পর সেই অবস্থান নিয়ে তাঁদের নতুন করে ভাবা উচিত কি না। ওয়াইসি (Owaisi)আরও বলেন, বাবরের নাম নিয়ে এতদিন যে ধরনের আক্রমণাত্মক মন্তব্য করা হয়েছে, সেই বাবরের জন্মভূমির মানুষই এখন ভারতের প্রধানমন্ত্রীকে সম্মান জানাচ্ছেন।
তাই সঙ্ঘ পরিবারের সদস্য এবং আরএসএস সমর্থকদের বাবরকে নিয়ে তাঁদের বক্তব্যের বিষয়ে আত্মসমালোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বাবরকে ঘিরে এই রাজনৈতিক বাকযুদ্ধ অবশ্য নতুন নয়। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এবং ভারতের মধ্যযুগীয় ইতিহাস নিয়ে রাজনৈতিক বিতর্কে মুঘল আমল এবং বাবরের প্রসঙ্গ বহুবার সামনে এসেছে।
বিজেপি ও আরএসএসের নেতারা বিভিন্ন সময়ে মুঘল শাসনকে ভারতের ইতিহাসের একটি বিতর্কিত অধ্যায় হিসেবে তুলে ধরেছেন। সেই প্রেক্ষাপটেই মোদীর উজবেকিস্তান সফর এবং সেখান থেকে পাওয়া রাষ্ট্রীয় সম্মানকে রাজনৈতিক আক্রমণের হাতিয়ার করেছেন ওয়াইসি। তবে প্রধানমন্ত্রী মোদী নিজে এই সম্মানকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট মিরজিয়োয়েভের কাছ থেকে পুরস্কার গ্রহণের পর মোদী তাঁকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। একই সঙ্গে ভারত ও উজবেকিস্তান একসঙ্গে গ্লোবাল সাউথ এবং মানবতার কল্যাণে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
