MG Hector Tomahawk পিএইচইভির সেরা ৫ ফিচার, রয়েছে এআই কারাওকে

গুরুগাঁও: এমজি মোটরস ইন্ডিয়া এই সেগমেন্টে প্রথম প্লাগ-ইন হাইব্রিড গাড়ি হিসেবে নিয়ে এসেছে হেক্টর টমাহক পিএইচইভি (MG Hector Tomahawk)।  নতুন ডিজাইন, এইচ-আকৃতির এলইডি ডিআরএল এবং…

mg-hector-tomahawk-phev-top-5-features-ai-karaoke

গুরুগাঁও: এমজি মোটরস ইন্ডিয়া এই সেগমেন্টে প্রথম প্লাগ-ইন হাইব্রিড গাড়ি হিসেবে নিয়ে এসেছে হেক্টর টমাহক পিএইচইভি (MG Hector Tomahawk)।  নতুন ডিজাইন, এইচ-আকৃতির এলইডি ডিআরএল এবং আধুনিক প্রযুক্তির পাশাপাশি এসইউভিটিতে রয়েছে বেশ কিছু চমকপ্রদ ফিচার। এর মধ্যে এমন একটি ফিচারও রয়েছে, যা গাড়িতে বসেই কারাওকে করার সুযোগ দেয়। দেখে নেওয়া যাক হেক্টর টমাহক পিএইচইভির সেরা ৫টি ফিচার।

Advertisements

১. বিশাল ১৫.৬ ইঞ্চির ইনফোটেনমেন্ট ডিসপ্লে

হেক্টর টমাহক পিএইচইভিতে রয়েছে বিশাল ১৫.৬ ইঞ্চির ইনফোটেনমেন্ট টাচস্ক্রিন। এতে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে রয়েছে। অফিস যাতায়াত হোক বা দীর্ঘ দূরত্বের সফর, এই বড় ডিসপ্লে বিনোদন এবং নেভিগেশনের পাশাপাশি গাড়ির একাধিক ফাংশন নিয়ন্ত্রণেও ব্যবহার করা যায়। অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের তাপমাত্রা, ফ্যানের গতি এবং এয়ারফ্লো নিয়ন্ত্রণও এই ডিসপ্লে থেকেই করা যায়। ভেন্টিলেটেড সিটের নিয়ন্ত্রণও এখানে দেওয়া হয়েছে। ফলে ড্যাশবোর্ডে আলাদা বোতামের সংখ্যা কমিয়ে কেবিনকে আরও মিনিমাল রাখা হয়েছে।

   

২. গাড়ি থেকেই বাড়ি বা ইলেকট্রনিক ডিভাইসে বিদ্যুৎ

হেক্টর টমাহক পিএইচইভির অন্যতম আকর্ষণীয় প্রযুক্তি হল ভেহিকল-টু-লোড বা ভিটুএল এবং ভেহিকল-টু-হোম বা ভিটুএইচ। ভিটুএল প্রযুক্তির মাধ্যমে এসইউভির ব্যাটারি থেকে সর্বোচ্চ ৩.৩ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস চালানো যাবে। ক্যাম্পিংয়ের সময় এই সুবিধা বিশেষভাবে কাজে আসতে পারে। অন্যদিকে ভিটুএইচ প্রযুক্তি বিদ্যুৎ চলে গেলে বাড়িতেও গাড়ির ব্যাটারি থেকে বিদ্যুৎ সরবরাহ করার সুযোগ দেয়। অর্থাৎ, প্রয়োজনের সময় এসইউভিটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, অস্থায়ী পাওয়ার সোর্স হিসেবেও কাজ করতে পারে।

৩. গাড়ির ভিতরেই এআই কারাওকে

হেক্টর টমাহাক পিএইচইভির সবচেয়ে মজার ফিচারগুলির একটি হল এআই-পাওয়ার্ড কারাওকে মোড। বড় ইনফোটেনমেন্ট ডিসপ্লে ব্যবহার করে গাড়ির ভিতরেই পছন্দের গান খুঁজে নিয়ে তার সঙ্গে গান গাওয়ার সুযোগ রয়েছে। এমনকি কার্টুনের থিম সং-সহ বিভিন্ন ধরনের গানও এআইয়ের সাহায্যে খুঁজে নেওয়া যাবে। ট্রাফিকে আটকে থাকলে অথবা যাত্রার সময় গাড়ি পার্ক করে বিশ্রাম নেওয়ার সময় এই ফিচারটি ব্যবহার করা যেতে পারে।

Advertisements

৪. ডুয়াল-পেন প্যানোরামিক সানরুফ

প্রিমিয়াম গাড়ির অন্যতম জনপ্রিয় ফিচার হল প্যানোরামিক সানরুফ। হেক্টর টমাহাক পিএইচইভিতে রয়েছে ডুয়াল-পেন প্যানোরামিক সানরুফ, যা দ্বিতীয় সারির আসন পর্যন্ত বিস্তৃত। এর ফলে কেবিনে বেশি আলো প্রবেশ করে এবং ভিতরের পরিবেশ আরও খোলামেলা মনে হয়। সানরুফের পাশে অ্যাম্বিয়েন্ট লাইট স্ট্রিপও রয়েছে, যা রাতের সময় কেবিনের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।

৫. ইলেকট্রিক টেলগেট এবং একাধিক ড্রাইভ মোড

হেক্টর টমাহাক পিএইচইভিতে রয়েছে ইলেকট্রিক টেলগেট। বাজার করা, লাগেজ তোলা বা হাতে একাধিক জিনিস থাকার সময় এই ফিচারটি বেশ সুবিধাজনক। হাত ভর্তি থাকলে জেসচার ব্যবহার করেও টেলগেট খোলা যায়। এই সেগমেন্টে প্রতিদ্বন্দ্বী গাড়িগুলির তুলনায় এটি একটি আলাদা সুবিধা হিসেবে সামনে আসতে পারে। প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এসইউভিটিতে একাধিক ড্রাইভ মোডও রয়েছে। এর মধ্যে রয়েছে:

  • পিওর ইভি মোড, যেখানে গাড়ি শুধুমাত্র বৈদ্যুতিক শক্তিতে চলে
  • পিওর ইঞ্জিন মোড, যেখানে ইঞ্জিন সরাসরি গাড়ি চালায়
  • প্যারালাল হাইব্রিড মোড, যেখানে ইঞ্জিন ও বৈদ্যুতিক মোটর একসঙ্গে শক্তি দেয়
  • সিরিজ হাইব্রিড মোড, যেখানে ইঞ্জিন জেনারেটর হিসেবে কাজ করে ব্যাটারি চার্জ করতে পারে

এক ট্যাঙ্ক ও সম্পূর্ণ চার্জে ১১০০ কিলোমিটার?

প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির কারণে হেক্টর টমাহাক পিএইচইভি এক ট্যাঙ্ক জ্বালানি এবং সম্পূর্ণ চার্জ করা ব্যাটারি মিলিয়ে ১১০০ কিলোমিটার পর্যন্ত সম্মিলিত রেঞ্জ দেওয়ার দাবি করছে। ফলে দীর্ঘ দূরত্বের যাত্রীদের জন্য গাড়িটি একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে। বিশেষ করে যারা ডিজেল এসইউভির দীর্ঘ রেঞ্জ চান, কিন্তু একই সঙ্গে ইলেকট্রিক ড্রাইভিংয়ের সুবিধাও পেতে চান, তাঁদের কাছে এই প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তি নতুন সম্ভাবনা তৈরি করছে।

আরও পড়ুন: ৮,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে Realme P4S 5G, দাম ৩৪,৯৯৯

আরও পড়ুন: মেড ইন ইন্ডিয়ায় ফের ইতিহাস! দেশের সফল মহাকাশ অভিযানে ব্যবহার হচ্ছে দেশীয় সেমিকন্ডাক্টর চিপ

আরও পড়ুন: DRDO র বড় সিদ্ধান্ত! এবার দেশেই তৈরী হতে চলেছে টর্পেডো সাবমেরিন

Advertisements