নেপালে নিখোঁজ মুকুলের পুত্রবধূ, স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না শুভ্রাংশু

Nepal Flash Flood: হড়পা বানে বিধ্বস্ত নেপাল… নেপালে মহাপ্রলয়! প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত পাহাড়ি দেশ। বুধবার নেপালের চিন সীমান্ত লাগোয়া রাসুয়া জেলায় ভয়াবহ-রাক্ষুসে হড়পা বানে নিমেষে শেষ…

Nepal Flash Flood: হড়পা বানে বিধ্বস্ত নেপাল… নেপালে মহাপ্রলয়! প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত পাহাড়ি দেশ। বুধবার নেপালের চিন সীমান্ত লাগোয়া রাসুয়া জেলায় ভয়াবহ-রাক্ষুসে হড়পা বানে নিমেষে শেষ বিস্তীর্ণ এলাকা। প্রতিবেদন প্রকাশের সময় নেপাল বিপর্যয়ে মৃত্যু হয়েছে ১৬২ জনের। কলকাতার ৩২ জন আটকে পড়েছেন নেপালে। এমনকী সস্ত্রীক আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সেই তালিকায় রয়েছেন প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়।

Advertisements

জানা যাচ্ছে, বুধবার থেকে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারননি মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। উদ্বিগ্ন গোটা পরিবার। গত ২১ শে আগস্ট হাওড়া থেকে এক ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালে যান শর্মিষ্ঠা। পৌঁছানোর পর একাধিকবার স্বামীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। মঙ্গলবার রাতে স্ত্রীয়ের সঙ্গে শেষ বার কথা হয় শুভ্রাংশুর। এরপর বুধবার নেপালে প্রাকৃতিক দুর্যোগের খবর পাওয়ার পর থেকে স্ত্রীর সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করেন শুভ্রাংশু। কিন্তু কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। শর্মিষ্ঠা কী পরিস্থিতিতে আছেন নেপালে তা কারও জানা নেয়। চিন্তায় ঘুর উড়েছে পরিবারের।

   

বুধবার নেপালে আচমকা হড়পা বানে ধূলিসাৎ বিস্তীর্ণ এলাকা। এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে আতঙ্কিত সকলেই। এখনও পর্যন্ত (প্রতিবেদন প্রকাশের সময়) নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা ১৬২ এবং প্রায় ১৫০০ জন নিখোঁজ। জানা গিয়েছে আটকে পড়া মানুষের মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় নাগরিক। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

Advertisements