আগামী ১৫ সেপ্টেম্বরেই ডিলিমিটেশন-মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার জল্পনা সংসদে

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার আবারও মহিলা সংরক্ষণ বিল ও (Women’s Reservation)সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) বিল সংসদে আনার কথা ভাবছে। সেপ্টেম্বরের ১৫ তারিখের আগেই এই গুরুত্বপূর্ণ বিলগুলো নিয়ে…

women-reservation-delimitation-bills

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার আবারও মহিলা সংরক্ষণ বিল ও (Women’s Reservation)সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) বিল সংসদে আনার কথা ভাবছে। সেপ্টেম্বরের ১৫ তারিখের আগেই এই গুরুত্বপূর্ণ বিলগুলো নিয়ে আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। সংসদ আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পুনরায় অধিবেশন ডাকতে পারে।

Advertisements

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাদল অধিবেশন এখনও রাষ্ট্রপতির দ্বারা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত (Women’s Reservation) করা হয়নি। এতেই সম্ভাবনা খোলা রয়েছে।গত৩ অগাস্ট লোকসভা ও রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছিল। সাধারণত দুই থেকে চার দিনের মধ্যেই অধিবেশন আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়। কিন্তু এবার দশ দিন পেরিয়ে গেলেও প্রোরোগেশনের কোনো ঘোষণা আসেনি।

   

আরও দেখুনঃ নীতি আয়োগের প্রতিবেদনে চাঞ্চল্য! দেশের ৮.৭ কোটি যুবক-যুবতী সম্পূর্ণ বেকার

কংগ্রেস নেতা জয়রাম রমেশ এই বিলম্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। (Women’s Reservation)তিনি বলেছেন, হয়ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখনও দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোগাড়ের চেষ্টা করছেন, যাতে ডিলিমিটেশন সংযুক্ত সংবিধান সংশোধনী বিল একটি বিশেষ অধিবেশনে পাস করানো যায়।এপ্রিল মাসে এক বিশেষ অধিবেশনে এই বিলগুলো আনা হয়েছিল। তখন লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিল পাস হয়নি।

Advertisements

সরকার চেয়েছিল লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে প্রায় ৮৫০ করা (Women’s Reservation)এবং সেই সঙ্গে ২০২৯ সালের সাধারণ নির্বাচনের আগেই ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করা। বিরোধীরা ডিলিমিটেশনের সঙ্গে মহিলা সংরক্ষণকে যুক্ত করার বিরোধিতা করেছিল। তারা বর্তমান ৫৪৩ আসনেই সংরক্ষণ চালু করার দাবি জানিয়েছিল।এখন আবার সেই বিলগুলো ফিরিয়ে আনার কথা উঠছে।

আরও দেখুনঃ অনুমতি ছাড়া উর্দু স্কুলে ঢুকে শিক্ষিকাদের হুমকি! মহারাষ্ট্রে দিপকের নামে মামলা

সরকার যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংসদ পুনরায় ডাকে, তাহলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই আলোচনা শুরু হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, অধিবেশন প্রোরোগ না করাটাই ইঙ্গিত দিচ্ছে যে সরকার এখনও বিকল্প রাখছে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলেই বিল পাস সম্ভব। এনডিএ জোটের বর্তমান সংখ্যা এবং কিছু দলের সম্ভাব্য সমর্থন নিয়ে হিসাব-নিকাশ চলছে।

মহিলা সংরক্ষণ আইন ২০২৩ সালে পাস হলেও তা জনগণনা ও সীমানা পুনর্নির্ধারণের (Women’s Reservation)পর কার্যকর হওয়ার কথা ছিল। সরকার চায় ২০২৯ সালের আগেই এটি বাস্তবায়ন করতে। তাই ডিলিমিটেশনকে আলাদা করে দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলো আসন বণ্টন নিয়ে উদ্বিগ্ন। তারা বলছে, জনসংখ্যা বৃদ্ধির হার কম হওয়ায় তাদের প্রতিনিধিত্ব কমতে পারে। সরকার এই উদ্বেগ দূর করার জন্য সব রাজ্যে সমানুপাতিক আসন বৃদ্ধির কথাও ভাবছে বলে জানা গেছে।

Advertisements