রাজস্থানে ধুন্ধুমার! ‘নকশাল’ তকমা দিয়ে CJP-কে খেদাল গ্রামবাসী

জয়পুর: সরকারি স্কুলের বেহাল দশা তুলে ধরতে গিয়ে রাজস্থানে (Rajasthan) প্রবল বিক্ষোভের মুখে পড়ল ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি (CJP)। শুক্রবার জয়পুর জেলার রামপুরা-কানোয়ারপুরা গ্রামের…

জয়পুর: সরকারি স্কুলের বেহাল দশা তুলে ধরতে গিয়ে রাজস্থানে (Rajasthan) প্রবল বিক্ষোভের মুখে পড়ল ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি (CJP)। শুক্রবার জয়পুর জেলার রামপুরা-কানোয়ারপুরা গ্রামের একটি সরকারি স্কুলে পরিদর্শনে যান দলের সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা এবং তাঁর সমর্থকরা। কিন্তু স্কুলে ঢোকার মুখেই তাঁদের ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা। এমনকী তাঁদের ‘সন্ত্রাসবাদী’ এবং ‘নকশাল’ তকমা দিয়ে গ্রাম থেকে কার্যত তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

Advertisements

কী ঘটেছিল রামপুরা-কানোয়ারপুরায়?

সিজেপি-র তরফে সম্প্রতি গ্রামীণ এলাকার সরকারি স্কুলের পরিকাঠামো পরিদর্শনের জন্য ‘স্কুল ঠিক করো’ নামে একটি মেগা অভিযান শুরু করা হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই শুক্রবার ওই গ্রামে পৌঁছন সিজেপি কর্মীরা। জানা গিয়েছে, রামপুরা-কানোয়ারপুরা গ্রামের ওই স্কুল ভবনটি ভগ্নপ্রায় হওয়ায় সেটিকে আগেই ‘বিপজ্জনক’ ঘোষণা করা হয়েছিল। আপাতত একটি গবাদি পশুর গোয়ালেই চলছে পঠনপাঠন।
কিন্তু সিজেপি কর্মীরা সেখানে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সিজেপি নেত্রী শিবাঙ্গী শর্মার অভিযোগ, তাঁদের ওপর চড়াও হন স্থানীয়রা। সিজেপি নেতৃত্বের দাবি, বহিরাগত তকমা দিয়ে তাঁদের বাধা দেওয়া হলেও, তাঁরা দেশের শিশুদের স্বার্থেই এই অভিযান চালাচ্ছেন।

   

গ্রামবাসীদের দাবি

স্থানীয়দের দাবি, স্কুল মেরামতির জন্য ইতিমধ্যেই ১২ লক্ষ টাকা বরাদ্দ করেছে সরকার। তাঁরা নিজেরাই এই কাজ করিয়ে নিতে সক্ষম। তাই স্কুলের উন্নয়ন নিয়ে তাঁরা কোনও রাজনীতি চান না। একইসঙ্গে সিজেপির মতাদর্শ নিয়েও প্রকাশ্যেই আপত্তি তোলেন গ্রামবাসীরা।

রাজ্য সরকারের নির্দেশিকা ও রাজনৈতিক তরজা

ঘটনাচক্রে, কয়েকদিন আগেই রাজস্থানের শিক্ষা দফতর কড়া নির্দেশিকা জারি করে জানিয়েছে, প্রিন্সিপালের আগাম অনুমতি ছাড়া কোনও বহিরাগত সরকারি স্কুলে ঢুকতে পারবেন না। স্কুলের ভিতর ছবি তোলা, ভিডিও করা বা লাইভ-স্ট্রিমিংয়েও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। সরকারের যুক্তি, পড়ুয়াদের নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। তবে সিজেপি-র অভিযোগ, রাজ্যের সরকারি স্কুলগুলির জরাজীর্ণ অবস্থা আড়াল করতেই তড়িঘড়ি এই নিয়ম এনেছে প্রশাসন।

Advertisements

প্রসঙ্গত, রাজস্থান সরকার ইতিমধ্যেই রাজ্যের ৩,৭৬৮টি স্কুল ভবনকে পঠনপাঠনের জন্য ‘অনিরাপদ’ বা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে। প্রথম পর্যায়ে নতুন স্কুল ভবন তৈরির জন্য ৪০৯ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। সরকারের দাবি, এই পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা সিজেপি-র অভিযানের অনেক আগে থেকেই নেওয়া হয়েছিল।

মোদী রাজ্যে বড় পদক্ষেপ! পরিচ্ছন্নতা বজায় থাকছে কিনা গ্রাহকদের দেখাতে ১১,১২৩ টি রেস্তোরাঁর রান্নাঘরে বসবে ক্যামেরা

DRDO র বড় সিদ্ধান্ত! এবার দেশেই তৈরী হতে চলেছে টর্পেডো সাবমেরিন

Advertisements