আল্ট্রাভায়োলেটের Riding Academy, ইভি-আইসিই বাইক চালকদের প্রশিক্ষণ

কলকাতা: ভারতে মোটরসাইকেল চালকদের জন্য নতুন রাইডিং অ্যাকাডেমি (Riding Academy) চালু করল আল্ট্রাভায়োলেট। সংস্থার আগে থেকে চালু থাকা ট্র্যাক অ্যাটাক এবং ইনটু দ্য ওয়াইল্ড প্রশিক্ষণ…

ultraviolette-riding-academy-track-attack-into-the-wild

কলকাতা: ভারতে মোটরসাইকেল চালকদের জন্য নতুন রাইডিং অ্যাকাডেমি (Riding Academy) চালু করল আল্ট্রাভায়োলেট। সংস্থার আগে থেকে চালু থাকা ট্র্যাক অ্যাটাক এবং ইনটু দ্য ওয়াইল্ড প্রশিক্ষণ কর্মসূচিকে এবার একটি প্ল্যাটফর্মের আওতায় আনা হয়েছে। এই অ্যাকাডেমিতে ইলেকট্রিকের পাশাপাশি পেট্রল বা অভ্যন্তরীণ দহন ইঞ্জিনের মোটরসাইকেল চালকরাও প্রশিক্ষণ নিতে পারবেন।

Advertisements

অ্যাকাডেমিতে মূলত দু’ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। ট্র্যাক অ্যাটাক তৈরি করা হয়েছে রেস ট্র্যাক ও পারফরম্যান্স রাইডিংয়ের জন্য। অন্যদিকে ইনটু দ্য ওয়াইল্ড-এর মাধ্যমে অফ-রোড রাইডিংয়ের প্রশিক্ষণ দেওয়া হবে।

   

তিনটি ধাপে রাইডিং প্রশিক্ষণ

দুটি কর্মসূচির ক্ষেত্রেই তিনটি স্তরের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন থাকবে। প্রতিটি স্তর সফলভাবে শেষ করার পরেই পরবর্তী স্তরে যাওয়ার সুযোগ মিলবে।

  • লেভেল ১-এ মোটরসাইকেল নিয়ন্ত্রণ, মৌলিক রাইডিং কৌশল এবং নিরাপত্তার বিষয় শেখানো হবে।
  • লেভেল ২-এ আরও জটিল ও প্রযুক্তিগত রাইডিং কৌশল শেখানো হবে।
  • লেভেল ৩-এ ট্র্যাক অথবা অফ-রোড পরিবেশ অনুযায়ী উন্নত কৌশল এবং উচ্চতর মাত্রার রাইডিং প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণের মধ্যে ক্লাসরুমে তাত্ত্বিক শিক্ষা এবং নিয়ন্ত্রিত রেস ট্র্যাক ও অফ-রোড এলাকায় ব্যবহারিক প্রশিক্ষণ থাকবে।

Advertisements

ট্র্যাক অ্যাটাকে কী শেখানো হবে?

ট্র্যাক অ্যাটাক কর্মসূচিতে মূলত সার্কিটে মোটরসাইকেল চালানোর দক্ষতার উপর জোর দেওয়া হবে। এর মধ্যে রয়েছে রেসিং লাইন, ব্রেকিং পয়েন্ট, কর্নারে প্রবেশ ও বেরনোর কৌশল, থ্রটল নিয়ন্ত্রণ, শরীরের অবস্থান এবং দ্রুত অ্যাক্সেলারেশনের মতো বিষয়। এছাড়াও ট্র্যাকে মোটরসাইকেলের অবস্থান, ওভারটেকিংয়ের সময় সতর্কতা, ট্র্যাকের নিয়ম, পতাকার সংকেত, সুরক্ষা সরঞ্জাম ব্যবহার, মোটরসাইকেলের প্রাথমিক পরীক্ষা এবং সার্কিট সম্পর্কে সচেতনতার প্রশিক্ষণ দেওয়া হবে।

অফ-রোড রাইডিংয়ে বিশেষ নজর

ইনটু দ্য ওয়াইল্ড কর্মসূচিতে অসমতল ও ঢিলেঢালা মাটির মতো কঠিন ভূখণ্ডে মোটরসাইকেল নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দেওয়া হবে এর মধ্যে শরীরের সঠিক অবস্থান, ভারসাম্য, থ্রটল ও ব্রেক নিয়ন্ত্রণ, অফ-রোড কর্নারিং, ভূখণ্ড বিশ্লেষণ, বিভিন্ন বাধা অতিক্রম, মোটরসাইকেল উদ্ধার এবং দায়িত্বশীল ট্রেইল রাইডিং শেখানো হবে। ট্র্যাক অ্যাটাক ও ইনটু দ্য ওয়াইল্ড আলাদা প্রশিক্ষণ কর্মসূচি হলেও দুটির ক্ষেত্রেই একই লেভেল ১ থেকে লেভেল ৩ সার্টিফিকেশন কাঠামো অনুসরণ করা হবে।

আল্ট্রাভায়োলেটের বাইক থাকা বাধ্যতামূলক নয়

এই অ্যাকাডেমির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রশিক্ষণ নিতে আল্ট্রাভায়োলেটের মোটরসাইকেলের মালিক হওয়া বাধ্যতামূলক নয়। ইলেকট্রিক অথবা আইসিই বা পেট্রলচালিত মোটরসাইকেল, দুই ধরনের বাইক ব্যবহারকারীই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। তবে আল্ট্রাভায়োলেট স্পষ্ট করেছে, অ্যাকাডেমির মাধ্যমে তারা কোনও আইসিই মোটরসাইকেল সরবরাহ করছে না। সংস্থার ভূমিকা প্রশিক্ষণ ও সার্টিফিকেশন দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ।

২৩ আগস্ট প্রথম অফ-রোড প্রশিক্ষণ

সারা বছর ধরে ভারতের বিভিন্ন রেস ট্র্যাক এবং অফ-রোড প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মসূচি চালানোর পরিকল্পনা করেছে আল্ট্রাভায়োলেট। প্রথম লেভেল ১ ইনটু দ্য ওয়াইল্ড প্রশিক্ষণ কর্মসূচি ২৩ আগস্ট ২০২৬ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা। এরপর ২৭ সেপ্টেম্বর ট্র্যাক অ্যাটাকের একটি সেশন আয়োজন করা হবে।

সংস্থার দাবি, এই অ্যাকাডেমির উদ্দেশ্য শুধুমাত্র একদিনের রাইডিং অভিজ্ঞতা দেওয়া নয়। ধাপে ধাপে মোটরসাইকেল নিয়ন্ত্রণ, প্রযুক্তিগত দক্ষতা, নিরাপত্তা সম্পর্কে সচেতনতা এবং পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি করাই এর লক্ষ্য।

আল্ট্রাভায়োলেটের দাবি, ট্র্যাক ও অফ-রোড, দুই ধরনের প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন নিয়ে এমন কাঠামোবদ্ধ রাইডিং অ্যাকাডেমি চালু করা বিশ্বের কোনও বৈদ্যুতিক দু’চাকার যান প্রস্তুতকারকের ক্ষেত্রে প্রথম।

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন

Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের

Advertisements