নজরে চিকেনস নেকের নিরাপত্তা! SSB-BSF দের নিয়ে বৈঠকে শাহ

শিলিগুড়ি: উত্তরবঙ্গের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ (Siliguri Corridor)শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর ঘিরে বাড়ছে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা। নেপাল, ভুটান ও বাংলাদেশের কাছাকাছি অবস্থিত এই…

siliguri-corridor-security-amit-shah

শিলিগুড়ি: উত্তরবঙ্গের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ (Siliguri Corridor)শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর ঘিরে বাড়ছে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা। নেপাল, ভুটান ও বাংলাদেশের কাছাকাছি অবস্থিত এই অঞ্চল ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ করিডর। তাই শিলিগুড়ি করিডর, যা সাধারণভাবে ‘চিকেনস নেক’ নামে পরিচিত, তার নিরাপত্তা নিয়ে অমিত শাহের সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisements

শুক্রবার শিলিগুড়িতে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। (Siliguri Corridor)সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে সশস্ত্র সীমা বল বা SSB-এর ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সে। সেখানে বেশ কিছু পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি SSB জওয়ানদের সঙ্গে ঐতিহ্যবাহী ‘বড়া খানা’-তেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সরাসরি সময় কাটিয়ে তাঁদের কাজের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজ নেওয়ার সুযোগও থাকবে এই কর্মসূচিতে।

   

আরও দেখুনঃ কোচবিহার থেকে দিল্লি ISI র সন্ত্রাস ভেঙে দিয়ে গ্রেফতার একাধিক সিম পাচারকারী গুপ্তচর

তবে অমিত শাহের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির একটি হতে চলেছে সীমান্ত নিরাপত্তা পর্যালোচনা বৈঠক। (Siliguri Corridor)শনিবার উচ্চপর্যায়ের এই বৈঠকে BSF, SSB, গোয়েন্দা সংস্থা এবং রাজ্য প্রশাসনের মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা হওয়ার কথা। উত্তরবঙ্গের আন্তর্জাতিক সীমান্তের বর্তমান পরিস্থিতি, সীমান্তপথে অনুপ্রবেশ, পাচার এবং নিরাপত্তাজনিত অন্যান্য চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত পর্যালোচনা হতে পারে বলে প্রশাসনিক মহলে মনে করা হচ্ছে।

Advertisements

শিলিগুড়ির গুরুত্ব মূলত তার ভৌগোলিক অবস্থানের কারণেই। সরু এই ভূখণ্ডের মাধ্যমেই উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ রয়েছে। ফলে কোনও ধরনের নিরাপত্তা সমস্যা বা যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হলে তার প্রভাব পড়তে পারে উত্তর-পূর্বের একাধিক রাজ্যে। সেই কারণেই দীর্ঘদিন ধরে শিলিগুড়ি করিডরকে ভারতের অন্যতম স্পর্শকাতর কৌশলগত অঞ্চল হিসেবে দেখা হয়।

আরও দেখুনঃ দেশে প্রথম! কলকাতা মেট্রোয় ‘কবচ’, কী কী সুবিধা যাত্রীদের?

নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নতুন ফৌজদারি আইন সম্পর্কে (Siliguri Corridor)সচেতনতা তৈরির বিষয়টিও শাহের সফরের অন্যতম কর্মসূচি। শুক্রবার বিকেলে কাভাখালি ময়দানে ‘Five Pillars: Transformed Justice System’ শীর্ষক একটি প্রদর্শনী পরিদর্শন করবেন তিনি।

ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দেশের নতুন তিন ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ মানুষকে পরিচিত করতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ২৬ আগস্ট পর্যন্ত প্রদর্শনীটি চলবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

প্রদর্শনী পরিদর্শনের পর একটি জনসভাতেও বক্তব্য রাখার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর (Siliguri Corridor)। ফলে নিরাপত্তা ও প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক দিক থেকেও এই সফর গুরুত্বপূর্ণ। সফরের পরবর্তী পর্যায়ে দার্জিলিং পাহাড়ের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন শাহ। দীর্ঘদিন ধরে চলে আসা গোর্খা ও অন্যান্য পাহাড়ি সম্প্রদায়ের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’-এর বিষয়টি আলোচনায় আসতে পারে।

Advertisements