দেবের ‘দাদাগিরি’তে একমঞ্চে কুণাল-মদন-কৌস্তভ-নওশাদ! আড্ডায় যুযুধান নেতারা!

কলকাতা: ‘দাদাগিরি’র নতুন সিজনে এবার মেগা চমক! সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুতোয় পা গলিয়ে সুপারস্টার দেব ইতিমধ্যেই সঞ্চালক হিসেবে ফর্মে ফিরেছেন। আর এবার তাঁর দাদাগিরির মঞ্চে দেখা…

কলকাতা: ‘দাদাগিরি’র নতুন সিজনে এবার মেগা চমক! সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুতোয় পা গলিয়ে সুপারস্টার দেব ইতিমধ্যেই সঞ্চালক হিসেবে ফর্মে ফিরেছেন। আর এবার তাঁর দাদাগিরির মঞ্চে দেখা যেতে চলেছে চরম রাজনৈতিক নাটকীয়তা। রাজনীতির ময়দানে যাঁরা একে অপরের চরম বিরোধী, এবার তাঁরাই দেবের গুগলির সামনে হাসিমুখে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন। সম্প্রতি প্রকাশ্যে আসা ‘দাদাগিরি’র একটি হাইভোল্টেজ প্রোমো ঘিরেই এখন চর্চা তুঙ্গে।

Advertisements

কারা থাকছেন এই বিশেষ পর্বে?

দাদাগিরির এই বিশেষ পর্বে চাঁদের হাট। তৃণমূল, বিজেপি, বাম থেকে আইএসএফ, সব দলের দাপুটে নেতারাই হাজির হয়েছেন এই মঞ্চে। তালিকায় রয়েছেন কুণাল ঘোষ, মদন মিত্র, জল ঘোষ, কৌস্তভ বাগচী, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং বিধানসভায় বামেদের একমাত্র প্রতিনিধি তথা ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও দাদাগিরির মঞ্চে সব বৈরিতা ভুলে তাঁরা যেন মিলেমিশে এক হয়ে গিয়েছেন।

   

প্রোমোর ঝলক ও নেতাদের মেজাজ

মঙ্গলবার প্রকাশ্যে আসা প্রোমোতেই বাজিমাত করেছে জি বাংলা। প্রোমোর প্রথমেই দেখা যাচ্ছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা একে একে শ্যুটিং ফ্লোরে প্রবেশ করছেন। সেখানে নজর কেড়েছেন ‘কালারফুল বয়’ মদন মিত্র। তাঁর পরনে লাল রঙের জরির পাঞ্জাবি ও ধুতি, চোখে কালো ফ্রেমের চশমা। বাকিরা অবশ্য সাদামাটা পোশাকেই হাজির হয়েছেন। এরপরই দেখা যায়, সকলকে একসঙ্গে জড়ো করে কুণাল ঘোষ বোঝাচ্ছেন, এই খেলাটা আসলে কী!

দর্শকদের উত্তেজনা তুঙ্গে

বিপরীত শিবিরের এই হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে যে ‘দাদাগিরি’ জমে উঠবে, তা বলাই বাহুল্য। রসিকতা করতে মদন মিত্র বা সজল ঘোষের যেমন জুড়ি মেলা ভার, তেমনই বাকযুদ্ধে পটু কুণাল ঘোষ বা কৌস্তভ বাগচীও। আবার যুক্তিবুদ্ধির মারপ্যাঁচে কম যান না নওশাদও।

Advertisements

এখন সবার প্রশ্ন, ‘দাদাগিরি’র মঞ্চে এঁদের সমীকরণ কেমন হবে? রাজনীতির ময়দানের মতো এখানেও কি তুলকালাম কাণ্ড বাঁধবে, নাকি ঠান্ডা মাথায় সুপারস্টার দেবের বাউন্সার সামলাবেন তাঁরা? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে এই সপ্তাহের শনি অথবা রবিবার রাত সাড়ে ৯টায়। আপাতত এই বিশেষ পর্ব নিয়ে দর্শকমহলে উন্মাদনা ও উত্তেজনার পারদ তুঙ্গে।

নেতাজির অন্তর্ধান রহস্য! চন্দ্রচূড় ঘোষের গবেষণা নিয়ে নয়া সিরিজ OTT তে

প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি পোস্ট! শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ

Advertisements