কেন্দ্রের নিয়মে বড় বদল! এক ঘন্টায় কত বিজ্ঞাপন দেখানো হবে এবার ঠিক করবে টিভি চ্যানেলই

নতুন দিল্লি: ভারতের টেলিভিশন দর্শকদের জন্য এক বড় পরিবর্তন আসছে। (TV ad)কেন্দ্রীয় সরকার দুই দশকের পুরনো সেই নিয়মটি তুলে দিয়েছে, যার ফলে টিভি চ্যানেলগুলো এখন…

tv-ad-rules-india

নতুন দিল্লি: ভারতের টেলিভিশন দর্শকদের জন্য এক বড় পরিবর্তন আসছে। (TV ad)কেন্দ্রীয় সরকার দুই দশকের পুরনো সেই নিয়মটি তুলে দিয়েছে, যার ফলে টিভি চ্যানেলগুলো এখন এক ঘণ্টায় কত মিনিট বিজ্ঞাপন দেখাবে, সেটা নিজেরাই ঠিক করতে পারবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

Advertisements

কেবল টেলিভিশন নেটওয়ার্কস রুলস, ১৯৯৪-এর আওতায় ২০০৬ সালে চালু হওয়া সেই ১২ মিনিটের সীমা আর থাকবে না। (TV ad)গেজেটে সংশোধনী নোটিফাই হওয়ার পর থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।আগে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১২ মিনিটের বিজ্ঞাপন দেখানো যেত। এর মধ্যে ১০ মিনিট ছিল বাণিজ্যিক বিজ্ঞাপন আর দুই মিনিট চ্যানেলের নিজস্ব প্রচার বা সরকারি বার্তা। এখন সেই বাধা উঠে যাচ্ছে। মন্ত্রকের ভাষায়, এই পদক্ষেপ নেওয়া হয়েছে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে এবং ব্যবসা করার পরিবেশ আরও সহজ করতে।

   

আরও দেখুনঃ সেনাবাহিনীর অস্ত্রের আধুনিকীকরণে টাটা-নিবের সঙ্গে ১৫৭৭ কোটির চুক্তি মোদী সরকারের

টিভি শিল্প বিজ্ঞাপনের ওপর অনেকটাই নির্ভরশীল সেটা পে চ্যানেল হোক বা ফ্রি-টু-এয়ার। (TV ad)আর ডিজিটাল প্ল্যাটফর্মে তো এমন কোনো সীমা নেই। সেখানে যত খুশি বিজ্ঞাপন চালানো যায়। ফলে ঐতিহ্যবাহী ব্রডকাস্টাররা অসম প্রতিযোগিতায় পড়েছিল। এখন সেই অসমতা দূর হচ্ছে।২০০৬ সালে যখন এই নিয়ম চালু হয়, তখন দেশে টিভি চ্যানেলের সংখ্যা ছিল মাত্র ৬২টি। কেবল টিভি ছিল মূলত অ্যানালগ। দর্শকদের হাতে খুব বেশি বিকল্প ছিল না।

Advertisements

আজকের ছবি পুরোপুরি বদলে গেছে। এখন নয়শোর বেশি চ্যানেল চলছে। (TV ad)ডিজিটালাইজেশনের পর কেবল, ডিটিএইচ, এইচআইটিএস বা আইপিটিভি সব প্ল্যাটফর্মেই তিনশো থেকে পাঁচশো বা তারও বেশি চ্যানেল পাওয়া যায়। দর্শকের হাতে এখন অনেক বিকল্প। প্রতিযোগিতাও তীব্র। ডিজিটাল মিডিয়ার উত্থান তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউব, সোশ্যাল মিডিয়া সব জায়গায় বিজ্ঞাপনের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।

আরও দেখুনঃ হাসিনাকে না ফেরালে ভারত সফর নয়! স্পষ্ট করলেন তারেক রহমান

টিভি চ্যানেলগুলোকে এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হচ্ছিল সীমিত (TV ad)বিজ্ঞাপন সময় নিয়ে।এই সিদ্ধান্তে ব্রডকাস্টাররা স্বস্তির নিশ্বাস ফেলছেন। বিজ্ঞাপনই তাদের প্রধান আয়ের উৎস। এখন তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বিজ্ঞাপনের সময় বাড়াতে পারবে। বিশেষ করে প্রাইম টাইমে, বড় খেলা বা জনপ্রিয় ধারাবাহিকের সময় আরও বেশি বাণিজ্যিক সুযোগ তৈরি হবে। শিল্পের অনেকে বলছেন, এতে প্রতিযোগিতা বাড়বে এবং টিভি মিডিয়া আরও শক্তিশালী হতে পারবে ডিজিটাল প্ল্যাটফর্মের সামনে।

Advertisements