পঞ্জাবের পাক সীমান্তবর্তী এলাকায় পালিত হয়নি স্বাধীনতা দিবস! অভিযোগ মানবাধিকার কমিশনের

চণ্ডীগড়, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবসে পঞ্জাবের পাকিস্তান সীমান্তবর্তী কিছু (Independence Day)গ্রামে জাতীয় উৎসব পালন না হওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) সদস্য প্রিয়াঙ্ক কানুনগো।…

punjab-border-independence-day

চণ্ডীগড়, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবসে পঞ্জাবের পাকিস্তান সীমান্তবর্তী কিছু (Independence Day)গ্রামে জাতীয় উৎসব পালন না হওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) সদস্য প্রিয়াঙ্ক কানুনগো। তিনি দাবি করেছেন, সীমান্তবর্তী স্কুল ও পঞ্চায়েতগুলোতে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়নি, তিরঙ্গা উত্তোলন হয়নি এবং জাতীয় সংগীতও গাওয়া হয়নি। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

Advertisements

প্রিয়াঙ্ক কানুনগো শনিবার পঞ্জাবের ফাজিলকা জেলার মহাতাম নগর গ্রামে গিয়ে এই বিষয় তুলে ধরেন। গ্রামটি পাকিস্তান সীমান্ত থেকে মাত্র তিন-চতুর্থাংশ কিলোমিটার দূরে। (Independence Day)তিনি বলেন, এই স্কুলে স্বাধীনতা দিবস পালন করা হয়নি এবং জাতীয় পতাকা উত্তোলন হয়নি। আশেপাশের গ্রাম ও জেলার স্কুলগুলোতেও একই অবস্থা দেখেছেন বলে তিনি দাবি করেন। তাঁর মতে, পঞ্চায়েতগুলোতেও জাতীয় উৎসব উপেক্ষা করা হয়েছে এবং জাতীয় সংগীত গাওয়া হয়নি।

   

আরও দেখুনঃ হাসিনাকে না ফেরালে ভারত সফর নয়! স্পষ্ট করলেন তারেক রহমান

কানুনগো এক্স-এ পোস্ট করে লিখেছেন, “এটি সরকারি রাষ্ট্রদ্রোহ। পঞ্জাবে পাকিস্তান সীমান্তবর্তী গ্রামের স্কুলগুলোতে স্বাধীনতা দিবস পালন করা হয়নি, তিরঙ্গাও ফড়ানো হয়নি। শুধু স্কুল নয়, পঞ্চায়েতেও জাতীয় উৎসব অসম্মানিত হচ্ছে। জাতীয় সংগীতও গাওয়া হয়নি। অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মানের এই বিশৃঙ্খলা এবং মাতৃভূমির অপমান সহ্য করা হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisements

তিনি আপ নেতাদের দিকে আঙুল তুলে এই অবস্থাকে ‘সরকারি রাষ্ট্রদ্রোহ’ (Independence Day)বলে অভিহিত করেছেন।এনএইচআরসি সদস্যের এই অভিযোগ সীমান্ত এলাকায় জাতীয় প্রতীক ও উৎসব পালনের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। পঞ্জাব সরকারের পক্ষ থেকে এখনও সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজ্যজুড়ে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ফিরোজপুরে তিরঙ্গা উত্তোলন করেন এবং বক্তব্য রাখেন।

আরও দেখুনঃ ‘নামমাত্র স্বাধীনতা’! তিরঙ্গা যাত্রায় বাধা, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ মাহাতোর

Advertisements