‘নির্মল ধৃত, মমতা কেন বাদ?’ প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারির দাবিতে সরব অগ্নিমিত্রা

কলকাতা: তিলোত্তমা কাণ্ডে প্রমাণ লোপাট ও তড়িঘড়ি দেহ সৎকারের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন নির্মল ঘোষ (Nirmal Ghosh) এবং সঞ্জীব মুখোপাধ্যায় (Sanjib Mukherjee)। আর এই জোড়া…

কলকাতা: তিলোত্তমা কাণ্ডে প্রমাণ লোপাট ও তড়িঘড়ি দেহ সৎকারের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন নির্মল ঘোষ (Nirmal Ghosh) এবং সঞ্জীব মুখোপাধ্যায় (Sanjib Mukherjee)। আর এই জোড়া গ্রেফতারির পরই এবার খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গ্রেফতারির জোরালো দাবি তুললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর প্রশ্ন, ওই ঘটনার সময় রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাদ যাবেন?

Advertisements

কীভাবে গ্রেফতার হলেন নির্মল-সঞ্জীব?

গত ৯ অগস্ট তিলোত্তমার স্মরণসভায় উপস্থিত হয়ে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, “দয়া করে নতুন কেস চালু করুন। দ্রুত অ্যাকশন নিন। আমার যা করার আছে করব। অভয়াকে ভুলিনি। মানুষ জিতিয়েছেন এই কেসের বিচারের জন্য। আমি কমিটেড।”

   

তাঁর এই নির্দেশের পরই নতুন করে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে-র বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন তিলোত্তমার বাবা। সেই অভিযোগের ভিত্তিতেই তৎপর হয় পুলিশ। বৃহস্পতিবার সকালে নির্মল ঘোষকে এবং রাতে সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। তবে অপর অভিযুক্ত সোমনাথ দে এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে।

কী দাবি অগ্নিমিত্রা পালের?

এই গ্রেফতারির খবরে তিনি কিছুটা হলেও শান্তি পেয়েছেন বলে জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তবে তাঁর মতে, এই কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা উচিত। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করে অগ্নিমিত্রা বলেন, “যদি নির্মল ঘোষ গ্রেফতার হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা দরকার। কারণ, সেইসময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি কথা বলতে বলতে ঝাড়গ্রাম থেকে বিনীত গোয়েলের সঙ্গে এসেছিলেন। তিনি কেন বলেননি ৬টার পর পোস্টমর্টেম হয় না, দেহ রেখে দাও? উলটে তিনি চেষ্টা করেছেন পুলিশকে দিয়ে ঘুষ খাইয়ে অভয়ার বাবা-মায়ের মুখ বন্ধ করে দিতে।”

Advertisements

অগ্নিমিত্রার স্পষ্ট দাবি, “যদি এই প্রশ্নের উত্তরে নির্মলবাবুকে গ্রেফতার করা হয় বা সোমনাথবাবুকে গ্রেফতার করার দাবি রাখি, তাহলে মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করা দরকার বলে আমি মনে করি।”

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Advertisements