তামিলনাড়ু বিধানসভায় ডিলিমিটেশনের বিরুদ্ধে ৫৪৩ আসন স্থির রাখার বিল পাস বিজয়ের

চেন্নাই: তামিলনাড়ু বিধানসভায় গতকাল এক বিশেষ প্রস্তাব পাস হয়েছে। (Tamil Nadu)মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন সরকার লোকসভার আসন সংখ্যা ৫৪৩-এ স্থায়ীভাবে স্থির রাখার দাবি জানিয়েছে।…

tamil-nadu-delimitation

চেন্নাই: তামিলনাড়ু বিধানসভায় গতকাল এক বিশেষ প্রস্তাব পাস হয়েছে। (Tamil Nadu)মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন সরকার লোকসভার আসন সংখ্যা ৫৪৩-এ স্থায়ীভাবে স্থির রাখার দাবি জানিয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, কোনো অবস্থাতেই রাজ্যের সংসদীয় আসন কমানো যাবে না। একই সঙ্গে বর্তমান ৫৪৩ আসনের ভিত্তিতেই ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

Advertisements

বিজয়ের যুক্তি, জনসংখ্যাভিত্তিক সীমানা পুনর্নির্ধারণ হলে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর প্রতিনিধিত্ব স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে। (Tamil Nadu)গতদিন আগেই তামিলনাড়ু সরকার NEET পরীক্ষা বাতিলের বিল নিয়ে এসেছিল। আজ লোকসভার শক্তি নিয়ে প্রস্তাব। একের পর এক কেন্দ্রের নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বিজয় সরকার। প্রস্তাবটি উত্থাপন করে মুখ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের জনগণনা ভিত্তিক আসন বণ্টন দীর্ঘদিন ধরে চালু রয়েছে।

   

আরও দেখুনঃ আরজি কর কাণ্ডে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, ওড়িশা থেকে ধরল পুলিশ

দক্ষিণের রাজ্যগুলো পরিবার পরিকল্পনা, শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ করে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে। এখন নতুন জনগণনার ভিত্তিতে আসন পুনর্বণ্টন হলে সেই সাফল্যের শাস্তি হবে। উত্তরের কিছু রাজ্যে জনসংখ্যা বেড়েছে। সেখানে আসন বাড়লে দক্ষিণের কণ্ঠস্বর দুর্বল হয়ে যাবে।প্রস্তাবে চারটি মূল দাবি রয়েছে। প্রথমত, লোকসভার মোট আসন স্থায়ীভাবে ৫৪৩ রাখা। দ্বিতীয়ত, রাজ্যগুলোর মধ্যে বর্তমান আসন বণ্টন অপরিবর্তিত রাখা।

Advertisements

তৃতীয়ত, লোকসভা ও রাজ্যসভার অনুপাত ২.২:১ বজায় রাখা। (Tamil Nadu)চতুর্থত, ২০২৯ সালের লোকসভা নির্বাচন থেকেই বর্তমান ৫৪৩ আসনের ভিত্তিতে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করা। বিজয় বলেন, মহিলা সংরক্ষণ কোনো অনুগ্রহ নয়, এটি সামাজিক ন্যায়ের বিষয়। তামিলনাড়ুতে নারী ভোটারের সংখ্যা পুরুষের চেয়ে বেশি। তাই আর দেরি করা উচিত নয়।বিধানসভায় প্রায় দুই ঘণ্টা বিতর্কের পর প্রস্তাবটি পাস হয়।

আরও দেখুনঃ প্রথম বারের জন্য ভারত থেকে গ্যাসোলিন আমদানি করতে চলেছে রাশিয়া

ডিএমকে ও বামদলগুলো সমর্থন জানায়। এআইএডিএমকে, বিজেপি ও পিএমকে কিছু অংশে আপত্তি জানায়। তবে মহিলা সংরক্ষণের বিষয়ে অনেকেই একমত। বিরোধী নেতা উদয়নিধি স্ট্যালিন বলেন, ডিএমকে শুরু থেকেই সীমানা পুনর্নির্ধারণের বিরোধিতা করে আসছে। তামিলনাড়ুর ৩৯টি লোকসভা আসন যেন কমে না যায়, সেটাই মূল লক্ষ্য।তবে একটি বিষয় স্পষ্ট। রাজ্য বিধানসভার প্রস্তাব কেন্দ্রের ওপর বাধ্যবাধকতা তৈরি করে না।

এটি মূলত রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার। (Tamil Nadu)সংসদে সংবিধান সংশোধন ছাড়া লোকসভার আসন সংখ্যা বা বণ্টন পরিবর্তন সম্ভব নয়। কেন্দ্র যদি জনসংখ্যাভিত্তিক সীমানা পুনর্নির্ধারণ চায়, তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগোতে পারে। তামিলনাড়ুর প্রস্তাব সেই প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে জটিল করে তুলবে। দক্ষিণের অন্যান্য রাজ্যও একই উদ্বেগ প্রকাশ করেছে।

আরও দেখুনঃ নেতাজিকে অবমাননা করলেই আইনি পদক্ষেপ নেবেন শুভেন্দু

ফলে এটি শুধু তামিলনাড়ুর (Tamil Nadu)বিষয় নয়, ফেডারেল কাঠামোর বিতর্ক হয়ে উঠছে।বিজয়ের সরকার ক্ষমতায় এসেই কেন্দ্রের সঙ্গে মুখোমুখি অবস্থান নিচ্ছে। এনইইটি নিয়ে বিল, এখন লোকসভার আসন। উদ্দেশ্য স্পষ্ট রাজ্যের স্বার্থ রক্ষা এবং দক্ষিণের কণ্ঠস্বরকে জোরালো করা। সমর্থকরা বলছেন, এটি সাহসী পদক্ষেপ। সমালোচকরা বলছেন, রাজনৈতিক লাভের হিসাব। যা-ই হোক, প্রস্তাব পাসের পর এখন কেন্দ্রের প্রতিক্রিয়ার অপেক্ষা।

Advertisements